,

কাঙ্ক্ষিত পে-স্কেলের গেজেট প্রকাশ

news-image

অবশেষে প্রকাশিত হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল কাঙ্ক্ষিত অষ্টম বেতন স্কেলের গেজেট। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গেজেটের মোড়ক উন্মোচন করেন। এর মাধ্যমে অবসান হলো সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার।

এর আগে অষ্টম বেতন স্কেলের গেজেটের চূড়ান্ত কপি অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান। এরপর অর্থমন্ত্রী গেজেটের মোড়ক উন্মোচন করেন।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, সরকারি চাকরিজীবীদের বিজয় দিবসের বিশেষ উপহার বেতন স্কেলের প্রজ্ঞাপন।

এদিকে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বুধবার মহান বিজয় দিবসের ছুটি থাকায় বৃহস্পতিবার অষ্টম বেতন কাঠামোর প্রজ্ঞাপন সবার হাতে পৌঁছাবে। প্রজ্ঞাপন জারি হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কার্যক্রম শুরু করেছে অর্থমন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগ।

এর আগে শনিবার সচিবালয়ে অর্থমন্ত্রী জানান, ১ জানুয়ারি থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন- এটা নিশ্চিত। আইন মন্ত্রণালয় কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিল। তারা সেটা করতে পারে না। অর্থাৎ ১ জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন পাবেন তারা।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কাঠামো মন্ত্রিসভায় অনুমোদন পায়। নতুন বেতন কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে