,

রবিউল আওয়ালের চেতনা

news-image

হিজরি বর্ষপঞ্জির তৃতীয় মাস রবিউল আউয়াল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্ম ও ইন্তিকালের মাস হিসেবে মুসলিম সমাজে ‘রবিউল আউয়াল’ বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত। রবিউল আউয়াল মুসলিম উম্মাহকে উজ্জীবিত করে। জাগ্রত করে নবীপ্রেমের চেতনাবোধ।

এ মাসে মুমিনের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসার ঢেউ ওঠে,। বাতাসে ভেসে বেড়ায় নবী মুহাম্মদের নামে পবিত্র দরূদ। সীরাতুন্নবীর এত চর্চা আর কোনো মাসে হয় না। গ্রাম-গঞ্জের মাহফিলে, মাদরাসা-মসজিদে, অফিসে, বাড়িতে, সর্বত্র এ মাসে অনুষ্ঠানের ব্যাপক আয়োজন হয় এবং তাতে হজরত রাসূলুল্লাহর (সা.) জীবন থেকে শিক্ষণীয় বিষয় সম্পর্কে ইসলামি চিন্তাবিদ ও উলামায়ে কেরাম মূল্যবান আলোচনা পেশ করেন। সাধারণ মুসলমান সেখান থেকে গ্রহণ করেন দিক নির্দেশনা।

এ সব অনুষ্ঠানে সমবেতভাবে হজরত রাসূলুল্লাহর (সা.) প্রতি যে পরিমাণ দরূদ ও সালাম পেশ করা হয় বছরের আর কোনো মাসে এতটা হয় না।

প্রিয় নবীর (সা.) প্রতি ভালোবাসা প্রকাশের পথ হলোÑ তার দেখানো রাস্তা ও রেখে যাওয়া আদর্শের অনুসরণ, অনুকরণ ও আনুগত্য। বস্তুত হজরত রাসূলুল্লাহর (সা.) প্রতি ভালোবাসা কি পরিমাণ থাকা উচিত; সে কথা হজরত রাসূলুল্লাহ (সা.) নিজেই স্পষ্ট করে বলে দিয়েছেন। তিনি বলেছেন, ‘তোমাদের কেউ সত্যিকারের মুমিন হবে না, যে পর্যন্ত আমি তার কাছে তার পিতা, পুত্র ও সব মানুষের চেয়ে বেশি প্রিয় বলে গণ্য না হব।’

তাই বিশ্বমানবতার মুক্তির দূতের মতো জীবন আদর্শে ভরে উঠুক আমাদের সকলের জীবন। নবীপ্রেমের চেতনাবোধ জাগ্রত হয়ে শান্তিময় হয়ে উঠুক সমগ্র পৃথিবী এমন প্রত্যাশা এই মাসে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা