,

মেডিকেলে প্রশ্ন ফাঁসের ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে রিট

news-image

এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট দায়ের করা হয়েছে। মঙ্গলবার সাত ভর্তি পরীক্ষার্থী ও তিন অভিভাবক হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। রিটে আইন সচিব, স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বিবাদী করা হয়েছে। রিটে বলা হয় এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদফতর কোনো ব্যবস্থা নেয়নি। অথচ মেডিকেলের ভর্তি পরীক্ষায় ৬৩ জন প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থাকায় ৬ লাখ পরীক্ষার্থীর সেই পরীক্ষা গত ১৫ জুন বাতিল করে ভারতীয় সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, চলতি বছরের ২৮ সেপ্টেম্বর এমবিবিএস ও ডেন্টাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে ওই পরীক্ষা বাতিল চেয়ে দায়ের করা একটি রিট গতমাসে খারিজ করে দেন হাইকোর্ট। যদিও উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন করেছে প্রায় সব প্রতিষ্ঠানই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে