,

পরীক্ষা চলার সময় স্কুলে ককটেল বিস্ফোরণ

news-image

মাদারীপুর সদর উপজেলায় পরীক্ষা চলাকালীন সময় প্রাথমিক বিদ্যালয়ে ককটেল বিস্ফরণের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পশ্চিম পেয়ারপুর মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময় সকাল ১০টার দিকে একটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এতে কোনো শিক্ষার্থী আহত হয়নি।


পশ্চিম পেয়ারপুরের স্থানীয় বাসিন্দা মাসুদ তালুকদার জানান, ছাত্র-ছাত্রীদের পরীক্ষা চলাকালীন সময় বিদ্যালয়ে নীচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্র-ছাত্রীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এ ছাড়াও স্কুলের এক প্রান্ত থেকে অবিস্ফোরিত একটি ককটেল পাওয়া গেছে বলেও তিনি জানান। মাদারীপুর মডেল থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, ওই বিদ্যালয় থেকে একটি বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করা হয়েছে। এছাড়া সেখান থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।  

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা