,

শেষ দিনে এসে বাদ আমব্রিন , অভিনয়ে ফিরছেন বিয়ন্সে

news-image

 

বিপিএল থেকে বাদ পড়লেন আমব্রিন। কুমিল্লা ভিক্টোরিয়ানস ও বরিশাল বুলসের মধ্যকার ফাইনাল উপস্থাপনায় আজ আর তাঁকে দেখা যাবে না। সেরা পাঁচ হট উপস্থাপিকার একজন নির্বাচিত হওয়ার চার দিন না পেরোতেই বাদ পড়লেন তিনি। বিপিএল সম্প্রচারের দায়িত্বে থাকা চ্যানেল নাইনের হেড অব প্রোগ্রাম ও ইভেন্টস তানভীর খান ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে খবরটি জানান। তিনি লেখেন, ‘আমব্রিন ইজ আউট ফ্রম বিপিএল ২০১৫। আচরণবিধি লঙ্ঘন ও উচ্ছৃঙ্খল লাইফস্টাইলের জন্য তাঁকে বাদ দেওয়া হয়েছে।’ এ প্রসঙ্গে আমব্রিন বলেন, ‘বাদ পড়ার মতো কোনো আচরণই করিনি। এবারের বিপিএল উপস্থাপনা করেই ক্রিকট্র্যাকারের সেরা পাঁচ হটেস্ট উপস্থাপিকার তালিকায় আমার নাম এসেছে। পুরো টুর্নামেন্ট উপস্থাপনা করে আসছি। শেষ মুহূর্তে শুনলাম বাদ পড়ার কথা। এ নিয়ে আর কিছু বলার নেই।’

 

অভিনয়ে ফিরছেন বিয়ন্সে 

অভিনয়টা তাঁর জন্য নতুন কিছু নয়। আর সেটা যে খুব একটা খারাপ করেন, তাও কিন্তু নয়। কিন্তু প্রথম পরিচয়টা যে সংগীতশিল্পী, তাই গান করার ফাঁকে ফাঁকেই হাজির হন রুপালি পর্দায়। কখনো কখনো নিজের সংগীত প্রতিভাও কাজে লেগে যায় সিনেমায়। ২০ বার গ্র্যামি জেতা পপ তারকা বিয়ন্সে আবার হাজির হতে যাচ্ছেন রুপালি পর্দায়। ছবির নাম ‘আ স্টার ইজ বর্ন’। 222558avinoy পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন হলিউড তারকা ব্র্যাডলি কুপার। বিয়ন্সে কোন চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তা নিশ্চিত না হলেও ছবির গল্প অনুযায়ী ধারণা করা হচ্ছে, প্রধান দুই চরিত্রের একটি করতে যাচ্ছেন তিনি। ‘আ স্টার ইজ বর্ন’ এই পর্যন্ত তিনবার তৈরি করা হয়েছে। প্রথমটি ১৯৩৭ সালে, দ্বিতীয়টি ১৯৫৪ সালে ও তৃতীয়টি ১৯৭৬ সালে। ছবির কাহিনীতে দেখা যায়, এক চলচ্চিত্র তারকা নিজের ক্যারিয়ারের ক্ষতি হচ্ছে জেনেও এক উঠতি গায়িকাকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে।    

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে