,

তৃতীয় লিঙ্গের কাউন্সিলর প্রার্থী দিতি

news-image

নিউজ ডেস্ক : অধিকার কেউ দেয় না, আদায় করে নিতে হয়। সমাজ থেকে বৈষম্য দূর ও নানান অবহেলার জবাব দেয়ার জন্য আমি নির্বাচনে দাঁড়িয়েছি। জিতলে সব সময় গরিব ও অবহেলিত মানুষের পক্ষে কাজ করবো। চেষ্টা করবো তৃতীয় লিঙ্গের অধিকার আদায়ের।


এভাবেই কথাগুলো জাগো নিউজকে জানালেন সাতক্ষীরার কলারোয়া পৌরসভা নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের দিতি।


দিতি বলেন, আগের নির্বাচনে আমি একজনকে দাঁড় করিয়েছিলাম। তিনি জনগণের কাঙ্ক্ষিত সেবা করেনি। এজন্য এবার আমি নিজেই প্রার্থী হয়েছি। সাধারণ ভোটাররা আমার সঙ্গে রয়েছেন। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সকল কর্মকাণ্ডে আমাকে সহায়তা প্রদান করছেন। আমি জিতবো আশা করি।





"


কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহম্মেদ জাগো নিউজকে জানান, দিতি একজন তৃতীয় লিঙ্গের মানুষ। তিনি পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা