বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোনও আইএস নেতা পার পাবেনা’

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আরো কঠোর হামলা চালিয়ে যাচ্ছে।
তবে তিনি এটাও স্বীকার করেছেন আইএসবিরোধী যুদ্ধ প্রতিনিয়তই কঠিন হয়ে পড়ছে এবং অভিযান আরও উন্নত করা প্রয়োজন বলেও মনে করেন তিনি।
সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীদের হামলার ঘটনা এবং প্যারিসে সন্ত্রাসী হামলার ঘটনার পর আইএসবিরোধী অভিযান আরও নতুন কৌশলে চালানো দরকার বলে মনে করেন প্রেসিডেন্ট ওবামা।

পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ওবামা বলেন ইসলামিক স্টেট জংগিদের বিরুদ্ধে অতীতের অন্য যে কোন সময়ের তুলনায় আরো কঠিন হামলা চালানো হচ্ছে। নভেম্বর মাসেই আইএস বিরোধী আক্রমণ অনেক গুণে বাড়িয়ে দেয়া হয়েছে।

মি: ওবামা বলছেন, "আইএস এর ওপর যুক্তরাষ্ট্র কঠিন থেকে কঠিনতর হামলা চালাচ্ছে। অস্ত্রশস্ত্র, ড্রোন, বিমান ইত্যাদি দিয়ে আইএস এর ওপর আক্রমণের পরিমাণও আগের তুলনায় বাড়িয়ে দিয়েছে। গত বছর আইএসবিরোধী অভিযান শুরু হবার পর থেকে আজ পর্যন্ত জঙ্গীদের দমাতে প্রায় নয় হাজারের মতো বিমান হামলা চালানো হয়েছে"।

তিনি কড়া বার্তা দিয়ে বলেছেন ইসলামিক স্টেট গোষ্ঠীর নেতারা কেউ আর লুকোতে পারবেনা। তারাই পরবর্তী টার্গেট এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মি: ওবামা বলেন, ইরাকে আইএস তার কবজায় থাকা ৪০ শতাংশ এলাকার নিয়ন্ত্রণ হারিয়েছে। আইএস এই গ্রীষ্মের পর থেকে কোন সফল হামলা চালাতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

সম্প্রতি বেশক'টি তেলের খনিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো।
এই তেলের খনিগুলোই আইএসের মুল অর্থনৈতিক ভিত্তি। সামনে আরও কঠিন লড়াই করতে হবে বলেও মনে করেন মি: ওবামা।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সান বার্নার্ডিনোতে বন্দুকধারীদের হামলা এবং প্যারিসে হামলার ঘটনা আইএস প্রভাবিত বলে মনে করা হচ্ছে। সেই প্রেক্ষিতে হামলার গতি আরো বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান