,

যৌন নির্যাতনে বিল কসবির পাল্টা অভিযোগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অন্তত ৪০জন নারীকে যৌন নির্যাতন করার অভিযোগ আছে যার বিরুদ্ধে, সেই অভিনেতা বিল কসবি উল্টো অভিযোগ করেছেন, তাদের অনেকেই আর্থিক সুবিধা নিতে তার বিরুদ্ধে আঙ্গুল তুলেছেন।
মানসিক নির্যাতনের অভিযোগে তাদের বিরুদ্ধে ৭৮ বছর বয়সী মি. কসবি ক্ষতিপূরণেরও দাবি করেছেন।
এই দাবিতে আদালতে একটি মামলা (ল’স্যুইট) করেছেন সফল এই অভিনেতা ও কমেডিয়ান।

বিল কসবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে সাতজন অভিযোগকারিনী আদালতে ক্ষতিপূরণের দাবি তোলার পর তিনি পাল্টা এই অভিযোগ আনলেন।
অভিযোগকারীরা বলছেন, মি. কসবি কয়েক দশক ধরে অ্যালকোহলের মধ্যে ওষুধ মিশিয়ে তাদের জোর করে যৌন নির্যাতন করেছেন। এই অভিযোগ তোলার পর মি. কসবি এবং তার প্রতিনিধিরা তাদের সামাজিকভাবেও হেয় করার চেষ্টা করে।
যৌন নির্যাতনের অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন বিল কসবি। তার বিরুদ্ধে কখনোই ফৌজদারি অভিযোগও গঠন করা হয়নি।

আদালতে অবশ্য মি. কসবি স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে নারীদের উত্তেজক মাদক দিয়েছেন, কিন্তু তাঁর দাবি, সেগুলো তারা স্বেচ্ছায় নিয়েছেন। যদিও বিল কসবির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর তার সাথে কয়েকটি চুক্তি বাতিল করেছে এনবিসি, নেটফ্লিক্স সহ কয়েকটি মিডিয়া কোম্পানি।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১