,

সিরাজগঞ্জে লরি-নসিমনের সংঘর্ষ, নিহত ৮ আহত ১৩

news-image

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহে তেলবাহী লরির সাথে যাত্রীবাহী নসিমনের মুখোমুখি সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। আহতদের শাহজাদপুর ও উল্লাপাড়া স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। এরা হলে শাহজাদপুরের বড় মহারাজপুর গ্রামের অঞ্জনা (২৫), অজুফা বেগম (৬০), মকবেল হোসেন (৪০), বন্যা খাতুন (১০) এবং সোবাহান মিয়া (৪০)। বাকিদের পরিচয় তাৎক্ষনিক ভাবে পাওয়া যায়নি।

আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহজাদপুর থানার ওসি রেজাউল করিম জানান, একটি ট্যাংকলরির উত্তরবঙ্গ থেকে শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌবন্দরে যাচ্ছিল। অপর দিকে শাহজাদপুর থেকে একটি যাত্রীবাহি নসিমন উল্লাপাড়া যাচ্ছিল। ট্যাংকলরিটি গাড়াদহে পৌছলে সামনের চাকা ফেটে যায়। এসময় ট্যাংকলড়ির চালক নিয়ন্ত্রন হারিয়ে নসিমনকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত এবং ১৬ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌছে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসাধীন অবস্থা আরো ৩ জন মারা যায়।
 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা