,

শাকিব খানের বিপরীতে মিমের ‘না’!

news-image

বিনোদন প্রতেবেদক : ‘কানামাছি’, ‘ড্রিমগার্ল’সহ বেশ কয়েকটি ছবিতেই শাকিব খানের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। চুক্তি ছাড়াও মৌখিকভাবে ‘লাভ ম্যারেজ’সহ আরও কয়েকটি ছবিতে কাজের কথা চূড়ান্ত হয়েছিল তাঁর। কিন্তু এই লাক্স তারকার আর এসব ছবিতে কাজ করা হয়নি। এ ক্ষেত্রে হয় ছবির নায়িকার পরিবর্তন ঘটেছে, নয়তো ছবির কাজ শেষ পর্যন্ত আর শুরুই হয়নি। এ নিয়ে বিরক্ত মিম।
এ প্রসঙ্গে মিম বলেছেন, ‘শাকিবের বিপরীতে নতুন কোনো ছবিতে চুক্তি করে লাভ কী! শেষ পর্যন্ত তো কাজ হয় না। এর আগে মৌখিকভাবে চূড়ান্ত হওয়া এমনকি চুক্তিবদ্ধ হওয়ার পরও অনেক ছবির কাজই হয়নি।’ তিনি বলেন, আবার এও দেখা গেছে; শেষমেশ নায়িকা পরিবর্তন হয়ে গেছে।’
মিম বলেন, ‘আমি একজন অভিনেত্রী হিসেবে সবার সঙ্গেই কাজ করতে চাই। কিন্তু কাজ করতে গিয়ে এ ধরনের ঘটনা ঘটলে, আমার জন্য তা অসম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়।’
এখন শাকিবের বিপরীতে কোনো ছবিতে কাজের প্রস্তাব আসলে সরাসরি ‘না’ জানিয়ে দিচ্ছেন এই লাক্স তারকা। মিম বলেছেন, ‘এখন কোনো পরিচালক আমার কাছে শাকিব খানের বিপরীতে কাজের প্রস্তাব আনলে আমি ওই পরিচালক কিংবা প্রযোজককে আগের এ সব ঘটনা বলে নিই। কেননা, আমি তো জানি; শাকিব খান থাকলে শেষ পর্যন্ত নায়িকার পরিবর্তন হবে, কিংবা ছবির কাজই আর শুরু হবে না।’ তিনি আরও বলেন, ‘পরে বিভিন্ন পত্রিকায় খবর বের হবে, অমুক ‘‘ছবি থেকে মিম বাদ’’, ‘‘মিমের কারণে আটকে গেল ছবির কাজ’’— এ ধরনের খবরে নিজের ক্যারিয়ারের ক্ষতি হয়।’
মিম বলেন, এ কারণে কোনো পরিচালক কিংবা প্রযোজক আমার কাছে কাজের প্রস্তাব নিয়ে আসলে আমি সরাসরি তাঁদেরকে বলি, শাকিব ছাড়া আমাকে নিয়ে কাজ করতে চাইলে কাজ নিয়ে আলোচনা হবে, তা না হলে না।’
তাহলে কি এর জন্য শাকিব খানই দায়ী? এমন প্রশ্নের জবাবে মিম খোলাসা করে কিছু বলতে চাননি। তবে তিনি বলেছেন, ‘এটা শাকিব খানই বলতে পারবেন। কোনো এক অদৃশ্য কারণেই বারবার এমনটি ঘটে থাকে। তবে এটুকু বলবো, এর পেছনে একজন নায়িকারও হাত থাকতে পারে।’ 
এ ব্যাপারে শাকিব খানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে পুরো বিষয়টি উড়িয়ে দেন তিনি। বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না। কোনো ছবিতে আমার বিপরীতে কাজের জন্য মিম চুক্তি হয়েছিল কিনা, তা তো আমার জানা নেই। এগুলো মিমের মনগড়া কথাও হতে পারে। ভালো ছবিতে কাজের প্রস্তাব পেলে দুজনের এক সঙ্গে কাজ হতেই পারে।’
এর আগে ২০০৯ সালে শাকিব খানের বিপরীতে ‘আমার প্রাণের পিয়া’ ছবিতে অভিনয় করেছিলেন মিম।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা