,

২৬ মার্চের আগেই জামায়াত নিষিদ্ধ হবে

news-image

আগামী ২৬ মার্চের আগেই দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আমরা আশাবাদী, ২৬ মার্চের আগেই জামায়াতকে নিষিদ্ধ করা হবে। আমরা এ লক্ষ্যেই কাজ করছি।
সোমবার রাতে তিনি এসব কথা বলেন। বর্তমান আইনেই কি জামায়াতকে নিষিদ্ধ করা সম্ভব ? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ বিষয়টি নিয়েও আমরা আলোচনা করছি।
এদিকে, সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বর্তমান আইনেই জামায়াতকে নিষিদ্ধ করা হতে পারে।
এরআগে সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছিলেন, যুদ্ধাপরাধী দল হিসেবে অচিরেই জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হবে।
তিনি বলেন, স্বাধীনতাবিরোধী দলের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। জামায়াতকে নিষিদ্ধের বিষয়ে অচিরেই দেশবাসীকে সুখবর দেওয়া হবে।

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা