,

আর্জেন্টিনায় বাস দুর্ঘটনায় ৪১ পুলিশ নিহত

news-image

দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলীয় দেশ আর্জেন্টিনায় পুলিশবাহী একটি বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪১ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানায়। খবরে বলা হয়, আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্স থেকে ৯৩২ মাইল (দেড় হাজার কিলোমিটার) দূরে সালতা শহরের দিকে যাচ্ছিল সশস্ত্র পুলিশবাহী তিনটি বাস। পথিম্যধ্যে সেতু পার হওয়ার সময় একটি বাস দুর্ঘটনায় কবলিত হয়। বেসামরিক প্রতিরক্ষা বিভাগের স্থানীয় পরিচালক অ্যাঞ্জেল ম্যারিনারো বলেন, রাস্তায় সেতু পার হওয়ার সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তখনই দুর্ঘটনাটি ঘটে। ‘এ সময় সেতু থেকে প্রায় ৬৫ ফুট নিচে পড়ে যায় বাসটি। ঘটনাস্থল থেকে ৪১জনের মৃতদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।’কর্মকর্তারা জানান, বাসে ৬০জন সশস্ত্র পুলিশ ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা