,

যৌবনকাল কত দিন?

news-image

 যৌবনকাল কত দিন? ‘১৫ থেকে ৩৫’ মাত্র বিশ বছর। এই বয়সেই তো মজা করার সময়! এই বয়সে না করলে কখন! মেয়েদের সাথে ফ্লার্ট, অবৈধ সম্পর্কে জড়ানো, মদ্যপান করা, রাতের বেলা ঘোরাঘুরি, খারাপ কাজে অর্থ ব্যয়, জুয়া খেলা, নোংরা ভিডিও দেখা, গালাগালি করে আনন্দ প্রকাশ করা, অন্যকে ছোট করে মজা করা, গান শোনা, ক্ষমতা দেখিয়ে খুশি হওয়া ইত্যাদি। এই বয়সে পর্দা করা জরুরী না! বিয়ে হোক, বাচ্চা হোক, বয়স হোক তখন পর্দা ঠিক আছে! এরকম ভূতের মত পর্দা করলে মানুষ গুরুত্ব দেয় না। নানী-দাদী মনে করে!love  for ever

এই বয়সে দাড়ি? এই ছেলে তোমার বয়স কত? ভূতে ধরছে নাকি? এখনও বিয়েই হল না, আর এখনই এত লম্বা দাড়ি! কোনো মেয়ে বিয়ে করবে না, বুঝলে? এখনও সময় আছে এসব বাদ দিয়ে আধুনিক হও! এই বয়সে মেয়েরা সুন্দর সুন্দর পোশাকে ঘুরে বেড়াবে, কতই না সুন্দর দেখাবে! এই সুন্দর চেহারা দেখে ছেলেপক্ষরা প্রস্তাব পাঠাতে পাঠাতে ক্লান্ত হয়ে যাবে! কতই না গর্বের বিষয়!love for ever

আমরা কি জানি না যে, যৌবনকালের হিসাব আলাদাভাবে নেওয়া হবে? অবশ্যই আমরা জানি। বৃদ্ধ বয়সে গিয়ে, যখন জীবন মূল্যহীন তখনই আল্লাহর আদেশ মেনে চলব? আর জেনে-বুঝে পাপের বোঝা ভারী করেই চলব? অতঃপর তওবা!

বেহেশতে যাওয়া এতই সহজ? নবী-রাসূল, সাহাবীগণ ও অনেক মানুষ যাদেরকে আল্লাহ সম্মানীত করেছেন, পুরষ্কৃত করেছেন, তারা অনেক পরীক্ষার পর, অনেক কষ্ট সহ্য করে বেহেশত পেয়েছেন। আল্লাহর জন্য কত মেহনত করেও ভয় পেত জান্নাতে যাবে কি না? আর আমরা আকাশ সমান গুনাহ করতে থাকি আর বলতে থাকি, আরও কিছু সময় যাক তারপর তওবা করে আল্লাহর পথে ফিরে আসব, একটু বয়স হোক তারপর দাড়ি, একটু বয়স হোক তারপর পর্দা, একেবারে হজ করে সব ছাড়ব ইত্যাদি।

আমরা কিভাবে নিশ্চিত হলাম যে, আমরা আরও কিছু সময় পর্যন্ত বেঁচে থাকব? সত্যি এই যে, আমরা কেউই জানিনা কখন আমরা মালাকুল মউত (মৃত্যুর ফেরেশতা) এর মুখোমুখি হব! তাহলে? এই বয়স, ঐ বয়স বলে আল্লাহর থেকে দূরে থেকে শুধুই নিজের সাথে ধোকাবাজি!

–লেখাটি নাজনীন আক্তার হ্যাপীর ফেসবুক থেকে নেওয়া

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা