বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘ধর্ষণ আমার জীবন বদলে দিয়েছে’, মা হতে চান সানি লিওন

news-image

মাত্র ১৯ বছর বয়সে ধর্ষিত হয়েছিলেন। এরপরই নাকি জীবনে বড় পরিবর্তন এসেছে। এক সাক্ষাত্কারে এমনই চাঞ্চল্যকর দাবি মার্কিন পপ তারকা লেডি গাগার। গাগার দাবি, ধর্ষণের পর বেশ কয়েক বছর কারো সঙ্গে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করতে পারেননি তিনি। বলতে পারেননি তার উপর কী নারকীয় অত্যাচার হয়েছে। বছর সাতেক লাগে একটু একটু করে শক্তি সঞ্চয় করে প্রথম এ বিষয় মুখ খুলতে। গত বছরে দেওয়া ওই সাক্ষাৎকারে এই গায়িকা জানান, সেই যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়া একেবারেই সহজ ছিল না।gaga
 
তার ভাষায়, 'জানতাম না কীভাবে এই ঘটনা ভুলে থাকতে হয়। আবার এই ঘটনাকে স্বাভাবিক ভাবে মেনেও নিতে পারতাম না। আমি তো এটাও জানতাম না যে এই ঘটনার জন্য নিজেকে দায়ী করা ঠিক নয়।' তিনি বলেন, 'যাহোক এটা এমন একটা কিছু যা আমার জীবন বদলে দিয়েছে। এটা আমার শরীরে পরিবর্তন এনেছে, চিন্তায় পরিবর্তন এনেছে।' এটা কিভারে শারীরিক পরিবর্তন এনেছে এমন প্রশ্নের জবাবে গাগা বলেন, 'আপনি যখন এ ধরনের ভীতিকর অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাবেন, তখন এটা শরীরেও প্রভাব ফেলে।'
 
২৯ বছর বয়সী এই গায়িকা তখন নাকি মনে করতেন, ধর্ষণ একটা পাপ। সেই পাপের জন্য তিনিই নিজেই দায়ী। উত্তেজক পোশাক পরার জন্যই নাকি এই ঘটনা। তাই নিজেকে দায়ী করতে শুরু করেন তিনি। কিন্তু শারীরিক এবং মানসিক যন্ত্রণা তাকে পুরোটা কাবু করতে পারেনি। যন্ত্রণাকে তিনি নিজের শক্তিতে বদলে ফেলেন। শুধু নিজেকে বদলে ফেলাই নয়, তার মতো আরও অনেকে যারা নানা সময় শারীরিক এবং মানসিক অত্যাচারের শিকার হয়েছেন তাদেরও মুক্তির পথ দেখিয়েছেন লেডি গাগা।
 
গাগা বলেন, 'অনেক সময় দেখেছি অনেকে নিজের অত্যাচারের কথা নিজের মনের মধ্যেই রেখে দেন। গুমড়ে গুমড়ে মরতে থাকেন। এটা ঠিক নয়। পচা ফলের মতো কোন যন্ত্রণা নিজের মধ্যে না রেখে ঝেড়ে ফেলে দিয়ে মাথা উঁচু করে বাঁচা উচিত।
 
তবে কোথায়, কখন কার দ্বারা তিনি ধর্ষিত হয়েছিলেন তা অবশ্য খোলসা করে কিছু বলেননি লেডি গাগা। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
 


মা হতে চান সানি লিওন
স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সানি লিওন
 san
মা হতে চান বলিউড অভিনেত্রী সানি লিওন। তবে যতটা না নিজের ইচ্ছায়, তার চেয়ে বেশি পারিবারিক চাপে।
সানির ভাষায়, 'অনেক দিন ধরে ভাবছি মা হব। তবে কাজের ব্যস্ততার কারণে সময় হয়ে উঠছে না। গত সপ্তাহে আমার শাশুড়ি অভিযোগের সুরে জানান, তিনি এবার নাতি-নাতনির মুখ দেখতে যান। এ নিয়ে আমি ও ড্যানিয়েল ওয়েবার ( সানির স্বামী) ভাবছি। সন্তান নেওয়ার জন্য সেরা সময়টা বের করার চেষ্টা করছি।'
 
ড্যানিয়েলের সঙ্গে দীর্ঘ দিন সংসার করা প্রসঙ্গে সাবেক এই পর্নস্টার বলেন, 'ও আমার সেরা বন্ধু। আমরা একসঙ্গে সুসময় ও দুঃসময় কাটিয়েছি। আমি সর্বদা সব বিষয়ে তার সঙ্গে পরামর্শ করতে পারি। ও সব সময় আমার জন্য সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত।' বলিউডে সানি এখন অন্যতম ব্যস্ত অভিনেত্রী। ইন্দো-কানাডিয়ান এই পর্নস্টারের হাতে এখন অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব। সানি নাকি এখন এসব নিয়ে ভাবছেন না। আপাতত তিনি মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান