,

দেশের আইটিতে বিনিয়োগে আগ্রহী কোরিয়া

news-image

কোরিয়ার শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের বাজারে বিনিয়োগে আগ্রহী। গতকাল রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত 'স্ট্রেংথ পার্টনারশিপ থ্রো আইসিটি' শীর্ষক বিনিয়োগ সেমিনারে কোরিয়ার বেশ কিছু কোম্পাানি এ আগ্রহ প্রকাশ করে। বেসিস, আইসিটি ডিভিশন ও কোরিয়ান দূতাবাস যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বেসিস সভাপতি ও এফবিসিসিআই পরিচালক শামীম আহসান, বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত আন সোং ডু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের জুনাইদ আহমেদ পলক বলেন, দেশে ই-গভর্নেন্স প্রতিষ্ঠায় বাংলা গভনেট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। আর এই প্রকল্প বাস্তবায়নে কাজ করেছে কোরিয়া। দেশে ৭ হাজারের অধিক তথ্যপ্রযুক্তি প্রফেশনালক প্রশিক্ষণ দিয়েছে বাংলাদেশ-কোরিয়া ইনস্টিটিউট অব আইটি। স্যামসাং বাংলাদেশে আরঅ্যান্ডডি সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে ৬ শতাধিক প্রকৌশলীর কর্মসংস্থান করেছে। এ ছাড়া বিভিন্ন খাতে কোরিয়ার শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর সম্পৃক্ততা রয়েছে। তিনি কালিয়াকৈর হাইটেক পার্কসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত আইটি পার্কে কোরিয়ান কোম্পানির বিনিয়োগ ও অংশগ্রহণের আহ্বান জানান। এ ছাড়া সরকারের পরিকল্পনাধীন সাইবার সিকিউরিটি ল্যাব, রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠায়ও সহযোগিতার জন্য কোরিয়ার প্রতি আহ্বান জানান। শামীম আহসান বলেন, গ্গ্নোবাল আইটি ইন্ডাস্ট্রির শীর্ষ অবস্থানে রয়েছে কোরিয়া। বাংলাদেশ কোরিয়ার ইলেক্ট্রনিক পণ্যের একটি বড় বাজার। এই দুই দেশের পারস্পরিক কৌশলগত সম্পর্ক কোরিয়ার অগ্রগতির ধারাবাহিকতা রাখবে ও প্রতিযোগিতাশীল বাজারে কোরিয়াকে শীর্ষস্থান ধরে রাখতে সহায়তা করবে। পাশাপাশি তিনি বিশ্ববাজারে বাংলাদেশি কোম্পানির সফলতা ও অর্জন সম্পর্কে তুলে ধরেন। বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত আন সোং ডু বলেন, বাংলাদেশে আইটি খাতের উন্নয়নে যৌথভাবে কাজ অব্যাহত রাখবে কোরিয়া।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা