,

মুক্তিযোদ্ধাদের প্রতি সোহানা সাবার ‘ধন্যবাদ’

news-image

মুক্তিযোদ্ধাদের নিয়ে সোহানা সাবা এক ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করেছেন। আসন্ন ১৬ ডিসেম্বর থেকে প্রতি বিজয় দিবসে ১০জন করে মুক্তিযোদ্ধাকে তিনি ‘ধন্যবাদ’ জানাবেন। প্রথমে জানাবেন তার বাবা মুক্তিযোদ্ধা শওকত হোসেনকে।

তার এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহণ করার কারণ হিসেবে বলেছেন, ‘আমরা এখনও অতি উৎসাহী যুদ্ধাপরাধী কিংবা রাজাকারদের নিয়ে। তারা মৃত্যুর আগে কী খেতে চেয়েছিল, কারা তাদের সঙ্গে শেষ দেখা করেছে, শেষ কথাটি কী ছিল, তাদের ছেলের চেহারা কেমন… ইত্যাদি বিষয়ে আমাদের আগ্রহের ঘাটতি নেই। অথচ একজন মুক্তিযোদ্ধা রণাঙ্গনে কী খেয়েছিলেন, কোথায় থেকেছিলেন, কীভাবে জীবন বাজি রেখেছিলেন কিংবা এখন তারা কেমন আছেন, এসব বিষয়ে আমাদের তেমন কোনও মাথাব্যাথা নেই। এটা আমার এই প্রজন্মের জন্য খুবই বেদনার। আমি আজও আমার বাবা-চাচার যুদ্ধদিনের কথা শুনে শিউরে উঠি। অনুভব করি তাদের যুদ্ধের দিন গুলো কেমন ছিল।’

সাবা আরও বলেন, ‘আমার ধারণা, শুধু আমিই নই। এমন উদ্যোগে এখন থেকে সামিল হবেন অন্য শিল্পীরাও। এভাবে ক্রমশ ছড়িয়ে পড়বে পুরো বাংলাদেশে। আমি চাই, এবার থেকে এই মুঠোফোনের ‘ধন্যবাদ’ কালচারটি ছড়িয়ে পড়ুক সমগ্র বাংলাদেশে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা