,

৪০ হাজার ইয়াবাসহ সাংবাদিক দম্পতি গ্রেফতার

news-image

চট্টগ্রাম অফিস : গাড়িতে টেলিভিশনের স্টিকার ৪০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ চট্টগ্রামে স্ত্রীসহ গ্রেফতার হয়েছে কক্সবাজারের এক সাংবাদিক। তার নাম মোহাম্মদ সেলিম। তিনি বেসরকারি গাজী টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি বলে জানা গেছে।

সেলিম সেলিম (৩২) ও তার স্ত্রী মুন্নি আক্তারকে (২৭) সোমবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোড থেকে আটক করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম।

তিনি জানান, ‘গোপন খবরে আমরা জানতে পারি কক্সবাজার থেকে টেলিভিশনের স্টিকার লাগিয়ে একটি মাইক্রোবাসে করে ইয়াবা পাচার করা হচ্ছে ঢাকায়। এ খবরের ভিক্তিতে ‘গাড়ি যখন মেরিনার্স রোড পার হচ্ছিল তখন আমরা সেটি থামিয়ে তল্লাশি চালিয়ে লাগেজের ভেতরে কম্বলের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করি। তল্লাশিকালে গাড়িতে বসা সেলিম নিজেকে গাজি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশি না করতে হুমকি-ধামকি দেন। এ সময় তার স্ত্রীসহ সেলিমকে আটক করে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি।’

পুলিশ জানিয়েছে, জব্দ ইয়াবার মূল্য এক কোটি বিশ লাখ টাকা। সাংবাদিক সেলিম সাংস্কৃতিক কর্মী হিসেবে পরিচিত। তিনি কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক।

এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা