,

আশুগঞ্জ সারকারখানার উৎপাদন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : যান্ত্রিক ত্রুটির কারনে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখারনার উৎপাদন বন্ধ রয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে কারখানার সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারনে উৎপাদন বন্ধ হয়ে যায়। কারখানার উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন ১ কোটি ৬৮ লক্ষ টাকা মূল্যের ১২শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হবে। চলতি অর্থ বছরে কারখানার আড়াই লক্ষ মেটিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষমাত্রা নির্ধারণ করে বিসিআইসি। তবে ঘনঘন কারখানা উৎপাদন বন্ধ থাকায় উৎপাদন লক্ষমাত্রা নির্ধারন না হওয়ার আশংকা দেখা দিয়েছে। 
কারখানার মহা-ব্যবস্থাপক (উৎপাদন) ওমর খৈয়াম জানান, দুপুরে কারখানার সিঙ্গেস কমেম্প্রসারের হঠাৎ করে ক্রটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে গেছে। তবে কারখানার উৎপাদন বন্ধের পর থেকেই কারখানার নিজস্ব প্রকৌশলীরা মেরামত কাজ শুরু করেছে। মেরামত কাজ শেষ করে কবে নাগাদ উৎপাদনে ফিরে আসা যাবে তা ঠিক বলা যাচ্ছে না। তবে কারখানায় যথেষ্ট পরিমানে ইউরিয়া সার মজুদ রয়েছে। তাই চলতি মৌসুমে সার সঙ্কটের কোন সম্ভাবনা নেই বলে জানান এ কর্মকর্তা। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা