,

আ.লীগের ৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

news-image

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় আসন্ন পৌর নির্বাচনে সাতটি পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হচ্ছেন।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা) জেসমিন টুলী জানান, রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ১৬২ জন মেয়র প্রার্থী সরে দাঁড়িয়েছেন।
এতে পিরোজপুর, মাদারগঞ্জ, টুঙ্গিপাড়া, ছেংগারচর, ফেনী, পরশুরাম ও চাটখিল পৌরসভায় একজন করে প্রার্থী হওয়ায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী।
তিনি জানান, সোমবার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা গণবিজ্ঞপ্তি করে এই সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। তারা ইসিতেও এ সংক্রান্ত একটি বিবরণী পাঠাবেন।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌর নির্বাচনে ২৩৪টি মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৯২১ জন।
এর মধ্যে আওয়ামী লীগের ২৩৩ জন, বিএনপির ২১৯ জন এবং জাতীয় পার্টির ৭৩ জন রয়েছেন। বাকিদের মধ্যে স্বতন্ত্র এবং অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা আছেন।
তিনি জানান, মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে মাঠ পর্যায় থেকে ইসি সচিবালয়ে পাঠানো তথ্য সমন্বয় করে এ তথ্য পাওয়া গেছে। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা