,

গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ নয়

news-image

গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে গ্যাস-বিদ্যুদের দাম বৃদ্ধিতে পুনরায় গণশুনানি চেয়ে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) আবেদন কেন পুনর্বিবেচনা করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।
আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং এর চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।সোমবার বিচারপতি নায়মা হায়দার ও মোস্তফা জামান ইসলামের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

এ সময় আদালতে ক্যাবের আইনজীবী মো. সাইফুল আলম বলেন, ‘গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা স্থগিত চেয়ে এবং পুনরায় গণশুনানি করে মূল্য নির্ধারণের জন্য ক্যাব দুইটি আবেদন করে। এর প্রেক্ষিতেই রুল জারি করেছেন আদালত।’

গত ২৭ অগাস্ট বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। পরে এটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়।

গত ২৭ অক্টোবর গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ পুনঃবিবেচনা চেয়ে ক্যাব বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বরাবর আবেদন করে। সে আবেদনের সাড়া না পেয়ে ক্যাব এ রিট আবেদন দায়ের করলে শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে