বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্রোহীদের বশে আনতে না পেরে বহিষ্কার করল আ’লীগ

news-image
দফায় দফায় বৈঠক করে এবং কেন্দ্র থেকে চাপ দিয়েও পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী মেয়র প্রার্থীদের বশে আনতে পারেনি আওয়ামী লীগ। চাপের মুখে হাতেগোনা কয়েকজন প্রার্থিতা প্রত্যাহার করলেও বেশির ভাগ পৌরসভায় বিদ্রোহী প্রার্থীরা বহাল তবিয়তে রয়েছেন। কেন্দ্রের বহিষ্কারের হুমকিও পাত্তা না দিয়ে আপাতত নির্বাচনের দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর আড়ালে দলের বিদ্রোহী প্রার্থীরা।  এমতাবস্থায় দলের হাইকমা- পৌরসভা নির্বাচনে দলের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থীদের সাময়িক বহিষ্কারের ঘোষণা দিয়েছে।

রোববার সন্ধ্যায় রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা বহাল রেখেছেন তাদের দল থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

মাহবুবউল আলম হানিফ বলেন, এ ঘোষণার মাধ্যমে আমরা জেলা ও মহানগর কমিটিকে আমাদের সিদ্ধান্ত জানালাম। তারা দলের বিদ্রোহী স্বতন্ত্র মেয়র প্রার্থীকে মৌখিকভাবে কেন্দ্রের এ সিদ্ধান্ত জানিয়ে দেবে। সঠিক কতজনকে বহিষ্কার করা হল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যারাই দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হয়েছেন, তারা সবাই এর আওতায় পড়বেন।

রোববার ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এর আগে কয়েক দফা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বলা হয়। তাদের হুশিয়ার করে দিয়ে বলা হয়, সিদ্ধান্ত অমান্যকারীদের দল থেকে বহিষ্কার করা হবে। এ হুশিয়ারিতে শেষ দিন বেশ কিছু বিদ্রোহী প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। অবশ্য তারপরও প্রার্থী থেকে যান অনেকে।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদন ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান