,

বিদ্রোহীদের বহিষ্কারই করলো আ.লীগ

news-image

নিউজ ডেস্ক : পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কার করলো আওয়ামী লীগ। রোববার রাতে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বহিষ্কারের বিষয়টি সাংবাদিকদের জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।

তিনি বলেন, ‘পৌর নির্বাচনে একক প্রার্থী নির্বাচনে শুরু থেকেই আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায় সোচ্চার ছিল। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়ার পর অনেক স্থানেই বিদ্রোহী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা এখনো মেয়র প্রার্থী রয়ে গেছেন তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

এর আগে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদেরের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিদ্রোহী প্রার্থীদের সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত হয়।

সভা শেষে সাংবাদিকদের হানিফ বলেন, ‘দল থেকে মনোনয়ন দেয়া হয়নি এমন প্রার্থীদের পক্ষে যারা কাজ করবে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’  

তিনি আরো জানান, আওয়ামী লীগের কার্যনিবাহী কমিটির আগামী বৈঠকে বিদ্রোহী প্রার্থীদের স্থায়ী বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। 

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য সুজিত রায় নন্দী প্রমুখ।

এদিকে, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত প্রায় ১০ জন বিদ্রোহী প্রার্থীর একটি তালিকা করা হয়েছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ সকল বিদ্রোহী নেতাদের কাছে আজকের মধ্যেই বহিষ্কারের চিঠি পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা