,

রংপুরকে হারিয়ে ফাইনালে বরিশাল

news-image

ফাইনালে যাওয়ার অন্তিম লড়াইয়ের ম্যাচে বরিশালকে একরকম ‘বিপদে’ ফেলে বিগ ব্যাশ খেলার জন্য অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেন দলের প্রধান ব্যাটিং ভরসা ক্রিস গেইল। তবে গেইলের অভাব বুঝতেই দিলেন না হার্ডহিটার সাব্বির রহমান। মাত্র ৪৯ বল মোকাবেলা করে ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে খেললেন ৭৯ রানের ঝড়ো ইনিংস। তার এই বিধ্বংসী ব্যাটিংয়ের কল্যাণে রংপুর রাইডার্সকে পাঁচ উইকেটে পরাজিত করে বিপিএলের তৃতীয় আসরে ফাইনালের টিকিট পেয়েছে বরিশাল বুলস। দুর্দান্ত ইনিংসের জন্য সাব্বির রহমান ম্যাচসেরা হয়েছেন। ১৫ ডিসেম্বর বিপিএলের তৃতীয় আসরের ফাইনালে মুখোমুখি হবে মাহমুদুল্লাহর বরিশাল ও মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ানস।
রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের দেওয়া ১৬১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। ১০ রান সংগ্রহ করতেই দুটি উইকেট হারিয়ে বসে। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান সাব্বির ও শাহরিয়ার নাফীস। তৃতীয় উইকেটে ১২৪ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে অনেকখানি এগিয়ে দেন এই দুই ব্যাটসম্যান। কিন্তু ১৭ ও ১৮তম ওভারে নাফীস ও সাব্বিরের বিদায়ের পর আবার চাপের মুখে পড়ে বরিশাল। ৪০ বলে ৪৪ রান করে দুর্ভাগ্যবশত রানআউট হয়েছেন নাফীস। সাব্বির খেলেছেন ৪৯ বলে ৭৯ রানের দুর্দান্ত ইনিংস।
জয়ের জন্য শেষ ১২ বলে বরিশালের প্রয়োজন ছিল ১৯ রান। ১৯তম ওভারে অধিনায়ক মাহমুদুল্লাহও সাজঘরে ফেরার পর খানিকটা ফিকে হয়ে এসেছিল বরিশালের জয়ের আশা। কিন্তু শেষপর্যন্ত জয় তুলে নিতে সমস্যা হয়নি বরিশালের। কেভিন কুপারের ১০ ও রায়াদ এমরিটের ৭ রানের সুবাদে তিন বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল।
এরআগে টস জিতে ব্যাটিং করে লেন্ডল সিমন্সের ৭৩ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে স্কোরবোর্ডে ১৬০ রান জমা করে রংপুর রাইডার্স। তাছাড়া রংপুরের হয়ে ড্যারেন স্যামি ২৩ ও আব্দুল্লাহ আল মামুন ২০ রান করেন। বলহাতে বরিশালের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান কেভন কুপার। তাছাড়া একটি করে উইকেট পান আল-আমিন হোসেন, সেকুজি প্রসন্ন ও মোহাম্মদ সামি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা