,

পুরোনো প্রেমিকের সঙ্গে কারিনার রোমান্স

news-image

পুরোনো প্রেমিক শহিদ কাপুরের সঙ্গে একটি রুমে বন্দি কারিনা কাপুর। চলছে একটি রোমান্টিক গান। আর সেই গানের সুরেই শহিদের সঙ্গে রোমান্সে মেতে উঠেন কারিনা। কখনও বিছানায় আবার কখনও বারান্দায় চোখে চোখ রেখে চলছে ভরপুর রোমান্স। এতটা ঘনিষ্ঠভাবে এর আগে কখনও দেখা যায়নি কারিনা ও শহিদকে। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। তবে বাস্তবে নয়, সম্প্রতি এমনিভাবে শহিদের সঙ্গে ক্যামেরাবন্দি হয়েছেন কারিনা। এটি একটি ছবির গানের দৃশ্য। ছবির নাম ‘উড়তা পাঞ্জাব’। এটি পরিচালনা করছেন অভিষেক চৌবে। দীর্ঘ সময় পর পুরোনো প্রেমিক শহিদের সঙ্গে এ ছবির মাধ্যমে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন কারিনা। শহিদ কারিনা ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন আলিয়া ভাট। তবে দীর্ঘ সময় পর কারিনা-শহিদ জুটির এ ছবির প্রতি দর্শকদের বেশ কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে। এ ছবিটির টানা শুটিং নিয়েই এখন ব্যস্ত কারিনা। তবে প্রথম যখন এ ছবির প্রস্তাব তাকে দেয়া হয় তখন সরাসরি না করে দিয়েছিলেন এ অভিনেত্রী। কারণ পুরোনো প্রেমিক শহিদের সঙ্গে অভিনয় করতে চাননি তিনি। পরে স্বামী সাইফ আলী খানের সঙ্গে আলোচনা করে এ ছবিটি করতে সম্মতি জানান কারিনা। এদিকে ড্রামা-থ্রিলারনির্ভর এ ছবিতে একাধিকবার ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন কারিনা ও শহিদ। ছবিটি নিয়ে দারুণ আশাবাদীও কারিনা। এ বিষয়ে তিনি বলেন, ‘উড়তা পাঞ্জাব’ একেবারেই পরিচ্ছন্ন একটি ছবি। এর গল্প অত্যন্ত চমৎকার। মূলত এ কারণেই ছবিটিতে অভিনয় করছি। এখানে আমার কোআর্টিস্ট শাহিদ কাপুর ও আলিয়া। অনেক ভালো লাগছে এর কাজ করতে। আমার বিশ্বাস ভালো কিছু হবে।

 

 

পপিকে এক ঝলক দেখতে…
 

এফডিসিতে আগের মতো কোনো শুটিং দেখতে আসা লোকের ভিড় তেমন চোখে পড়ে না। তবে শুক্রবার এফডিসির চার নম্বর ফ্লোরের পরিবেশ ছিল কিছুটা ভিন্ন। কখনও আড়িপেতে আবার কখনওবা নিরাপত্তা প্রহরীর চোখ ফাঁকি দিয়ে ভিড় জমিয়েছিলেন নানা বয়সী মানুষ। মাঝে মাঝে ভিড় জমিয়ে হট্টগোল বাধার জন্য তাদের বকাও দেন ইউনিটের লোকজন। এসব নিয়ে রাতভর চলে নানা কাণ্ড। তবে এদের সকলের উদ্দেশ্য একটাই চিত্রনায়িকা পপিকে এক ঝলক দেখে চলে যাবেন তারা। 105813_e1এ চার নম্বর ফ্লোরে দুপুর থেকে রাত পর্যন্ত যারা অবস্থান করছিলেন তাদের কানে কিছুক্ষণ পর পর একটি গানের লাইন ভেসে আসে। “তোমাকে চাই আমি আরও কাছে/ তোমাকে বলার অনেক কথা আছে/আমি বলতে পারি না মুখে তওবা তওবা…”। পুরোনো এ গানটি বিজ্ঞাপনচিত্রের জন্য নতুন করে গেয়েছেন কনা। চন্দন রায় চৌধুরীর চিত্র গ্রহণে এটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। আর তানজীলের ঈগল ড্যান্স একাডেমির কোরিওগ্রাফিতে পপির পোশাক পরিকল্পনা করেছেন রামিম রাজ। বিজ্ঞাপনচিত্রটি নিয়ে পপি মানবজমিনকে বলেন, অনেক দিন পর একটি ভালো বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। গানটিও বেশ জনপ্রিয়। রোমানিয়া বিস্কুটের প্রচারণার অংশ হিসেবে এটি নির্মাণ করা হচ্ছে। এ কোম্পানির শুভেচ্ছা দূত হিসেবে আরও দুটি কাজ করবো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা