,

পানির নীচে আজব টেনিস কোর্ট!

news-image

দুবাই মানেই যেন বিশ্বকর্মার যাবতীয় চমকের স্থান। গগনচুম্বী বহুতল থেকে আরও কতশত আজব স্থাপত্যকীর্তির বিস্ময়ঘোর।মনে থাকলেও থাকতে পারে, আল আরব লাক্সারি হোটেলের ছাদে বানানো টেনিস কোর্টে আন্দ্রে আগাসি বনাম রজার ফেডেরারের লড়াই। ২০১১-র দুবাই ডিউটি ফ্রি মেন'স ওপেনের আগে, ওই বিলাসী হোটেলের ছাদে মুখোমুখি হয়েছিলেন দুই টেনিস তারকা।


এ বার তার থেকেও বড় চমক অপেক্ষা করে আছে। সেই দুবাইতেই।ভাবতে পারেন, যেখানে টেনিস খেলছেন, তার মাথার ওপর আকাশ নেই। আছে, স্বচ্ছ নীল টলটলে পানি। মাথার ওপর খেলে বেড়াচ্ছে মাছের ঝাঁক। ঊর্ধ্বপানে থেকে চোখ ফিরিয়ে সামনে তাকালে, দেখবেন সুন্দর সুবজ টেনিস কোর্টে খেলছেন তারকারা। মনে হতেই পারে রূপকথা। মনে হতে পারে, আজগুবি, অদ্ভুতুড়ে ভাবনাবিলাস। তা আপনি যা-ই ভাবুন, এটাই বাস্তব।


পানির নীচেই হতে চলেছে টেনিস কোর্ট। যিনি এর রূপকার, সেই বিশ্বকর্মা একজন পোলিশ আর্কিটেক্ট, নাম ক্রিসত্‍‌তফ কোতালা। এখন শুধু হন্যে হয়ে তিনি খুঁজছেন কোনও ধনপতিকে, যিনি এই প্রজক্টে আর্থিক সহায়তা করবেন।


নিঃসন্দেহে এটি হতে চলেছে বিশ্বের প্রথম আন্ডারওয়াটার টেনিস কোর্ট। যা বানাতে খরচ হবে আনুমানিক ১.৭ থেকে ২.৫ বিলিয়ন ডলার। অর্থাত‌ ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ ১৬ হাজার ৭৭৯ কোটি ৩৬ লক্ষ ২৫ হাজার টাকা।কোতালা জানিয়েছেন, আগামী পাঁচ বছরের মধ্যেই এই টেনিস কোর্ট নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। এমন ভাবেই এটি গড়ে উঠবে, যাতে সুনামি বা ভূমিকম্পের আঁচ না লাগে। কোনও প্রাকৃতিক দুর্যোগ ঘটলে, দর্শকদের যাতে দ্রুত জলের ওপরে তুলে আনা যায়, সেই পথও থাকছে।


অর্থাত্‍ পানিতে হাবুডুবু খেয়ে সলিল সমাধি হওয়ার ভয় অন্তত নেই। তাই নির্ভয়েই অদূর ভবিষ্যতে স্থাপত্যসৌন্দর্যের সঙ্গে উপভোগ করতে পারেন টেনিস।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা