,

এ বার আইএস নিজস্ব অ্যাপ চালু করেছে

news-image

ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় নিজেদের উপস্থিতি জোরদার করতে এ বার অ্যাপ চালু করল ইসলামিক স্টেট (আইএস)৷ 'আমাক নিউজ' নামে ওই অ্যাপে গেলেই দেখা যাবে আইএসের হাতে বন্দিদের মাথা কাটার ভিডিয়ো, যুদ্ধক্ষেত্রে তাদের জয়ের ভিডিয়ো ও আইএস সংক্রান্ত আরও খবর৷ আইএস পরিচালিত নিউজ এজেন্সিই এই অ্যাপের মাধ্যমে তাদের মতাদর্শ প্রচারের চেষ্টা চালাচ্ছে৷


'ঘোস্ট সিকিউরিটি গ্রুপ' নামে একটি হ্যাকিং সংস্থার জালেই ধরা পড়েছে এই অ্যাপের অস্তিত্ব৷ তবে, গুগলের প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ ডাউনলোড করা যাবে না৷ আইএস অধিকৃত এলাকার বাইরে এই অ্যাপ কাজও করবে না৷ আইএস সদস্যরা প্রধানত তাদের 'টেলিগ্রাম অ্যাপ'-এর মাধ্যমে 'আমাক নিউজ' অ্যাপ ডাউনলোডের লিঙ্ক শেয়ার করেন৷ তা থেকেই অ্যাপটি ডাউনলোড করা যায়৷ মেসেজ চালাচালির ক্ষেত্রে 'টেলিগ্রাম অ্যাপ'টিই ব্যবহার করেন আইএস জঙ্গিরা৷ হোয়াটসঅ্যাপের মতো এই অ্যাপেও  গোপনীয়তার মাধ্যমে মেসেজ চালাচালি করা যায়৷ তবে, 'ঘোস্ট সিকিউরিটি গ্রুপ'-এর তরফে জানা যাচ্ছে, এই অ্যাপ সাধারণত হ্যাক করা যায় না৷ আর সেই কারণেই এই অ্যাপকে কথাবার্তার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আইএস যোদ্ধারা৷


ফেসবুক, টুইটার বা ইউ টিউবে আইএসের মতাদর্শ প্রচারের উপর নজরদারি চলে৷ তা এড়িয়ে নিজেদের মতাদর্শ প্রচার করতে 'খিলাফাবুক' নামে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তৈরি করেছে আইএস৷ এর মাধ্যমেই নিজেদের সদস্য বাড়ানোর চেষ্টা চালাচ্ছে আইএস৷ 'ঘোস্ট সিকিউরিটি গ্রুপ' প্রধানত সন্ত্রাস-বিরোধী হ্যাকিং চালায়৷ তারা জানিয়েছে, ইতিমধ্যে প্রায় চরমপন্থীদের প্রায় এক লক্ষ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সন্ধান পেয়েছেন তাঁরা৷ – আইএএনএস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা