,

প্রেম আটকে গেল সীমান্তের কাঁটাতারে!

news-image

ডেস্ক রিপোর্ট : ভালোবাসা মানে না জাত-বেজাত। এই কথাটি আবারও প্রমাণ করল ভারতের পাঞ্জাব রাজ্যের যুবক মানিন্দর সিং (২৩) এবং বাংলাদেশের ঢাকার মেয়ে ইভা আক্তারের (১৮) ভালোবাসা। প্রেমের টানে ভারতের পাঞ্জাব থেকে ঢাকায় চলে আসেন যুবক মানন্দির সিং। তার মনের মানুষকে নিয়ে ঘর বাঁধবে এমন স্বপ্নে ব্রাক্ষণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকা দিয়ে পালাতে গিয়ে ধরা পড়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জওয়ানদের হাতে। আইনের মারপ্যাচে পড়ে যুবকটিকে ফেরত পাঠানো হলো ভারতে।

রোববার দুপুর ১২টার দিকে আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ এবং ভারতীয় সীমান্তরক্ষী (বিএসএফ)  ও পুলিশ বাহিনীর কাছে মানিন্দর সিংকে তুলে দেয়া হয়। অপরদিকে ইভাকে তুলে দেয়া হলো তার মা মুন্নি ইসলামের কাছে।
পুলিশ ও বিজিবি সূত্রে জানা  গেছে, ভারতের পাঞ্জাব রাজ্যের লুদিয়ানা সিটিখান্নার যুবক মানিন্দ সিং এবং বাংলাদেশের ঢাকা আশুলিয়ার এক কলেজ পড়ুয়া সুন্দরী যুবতী ইভা আক্তারের ফেসবুকে পরিচয়, অত:পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক বছর তারা চুটিয়ে প্রেম করার পর ১১ ডিসেম্বর প্রেমের টানে বিমানযোগে ইভার কাছে ঢাকায় চলে আসে পাসপোর্টধারি ভারতীয় যুবক মানিন্দর সিং। ওঠেন ঢাকার আবাসিক হোটেল ভিক্টোরিয়ায়। সেখানে দু’জনের দেখা হয়। তারা বিয়ে করে সুখে সংসার শুরু করবেন সিদ্ধান্ত নিয়ে ১২ ডিসেম্বর পালিয়ে আখাউড়া স্থলবন্দর সীমান্তে চলে আসেন। কিন্তু মানিন্দর সিং-এর পাসপোর্ট ভিসা থাকলেও প্রেমিকা ইভা আক্তারের কোনো বৈধ কাগজপত্র (পাসপোর্ট বা ভিসা) ছিল না। পরে দালালের সহযোগিতায় আখাউড়া সীমান্ত দিয়ে পালাতে না পেরে কসবা উপজেলার চন্ডিদ্বার সীমান্ত পথে কাঁটাতারের বেড়া অতিক্রমের সময় বাঁধসাধে বেরসিক বিজিবি সদস্যের টহলদল।বিজিবি দু’জনকে আটক করে শনিবার সন্ধ্যায় কসবা থানা পুলিশে সোপর্দ করে। পরে ইভা আক্তারের মা মুন্নি ইসলাম খবর পেয়ে ইভাকে নিয়ে যায়। ভারতীয় যুবক মানিন্দর সিং একজন শিল্পী। সে পাঞ্জাবের সিটিখান্না লুদিয়ানার নরেন্দ্র সিং- এর ছেলে বলে জানা গেছে।
এ ব্যাপারে কসবা সদর বিজিবি ক্যাম্প কমান্ডার মো. আমিনূর  রহমান এবং কসবা থানার এসআই মো. আশ্রাফ উদ্দিন যুগান্তরকে বলেন,  ভারতের পাঞ্জাব রাজ্যের যুবক মানিন্দর সিং বৈধভাবে বাংলাদেশে আসে। তার পাসপোর্ট ও ভিসা থাকায় তার নিরাপত্তার বিবেচনায় আখাউড়া স্থলবন্দর সীমান্ত পথে রাজ্যের আরতলার স্থলবন্দর বিএসএফ ও পুলিশ কর্তৃপক্ষের কাছে তুলে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১