,

পিঁড়িতে বসতে চলেছেন রোহিত শর্মা

news-image

স্পোর্টস ডেস্ক : হরভজন সিং, যুবরাজ সিংয়ের পর এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতের মারকুটে ব্যাটসম্যান রোহিত শর্মা। আজ সাতপাকে বাধা পড়তে চলেছেন রোহিত। চলতি বছর ২৮ এপ্রিল এনগেজমেন্ট হয় রোহিত শর্মা-ঋতিকা সাজেদের। আজ মুম্বাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে জীবনের নতুন ইনিংস শুরু করবেন ওয়ানডে ক্রিকেটে দুটো ডাবল সেঞ্চুরির মালিক।

রোহিত-ঋতিকার বিয়ের অনুষ্ঠানে ভারতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও শচিন টেন্ডুলকরের। বিয়ের অনুষ্ঠানে রাঘবেন্দ্র রাঠোরের ডিজাইন করা পোশাক পরবেন রোহিত। সাত ফেরার জন্য থাকছে আলাদা দামি পোশাক। কনে ঋতিকার মা-বাবা টিনা ও ববি সাজেদ তাজ ল্যান্ডে এই পার্টি দিচ্ছেন। আগামীকাল সোমবার  কনে ঋতিকার দাদা আলাদা করে পার্টি দিচ্ছেন। সেই পার্টিতেই হবে সঙ্গীতের আসর।
নীতা ও মুকেশ আম্বানি তাঁদের আইপিএল দল মুম্বাই ইন্ডিয়ান্সের দুই ক্রিকেটার হরভজন সিং ও রোহিত শর্মার জীবনের নতুন ইনিংস শুরুর শুভেচ্ছা জানাতে বিশেষ পার্টির ব্যবস্থা করবেন। জি নিউজ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে