,

পরাজয়ের আশঙ্কায় বিএনপি ভিন্ন ভিন্ন বক্তব্য দিচ্ছে : হানিফ

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, নির্বাচনে জয়লাভ করতে পারবে না এটা বিএনপি জানে। জনবিরোধী কর্মকাণ্ডের কারণে জনগণ তাদের প্রত্যাখান করে আসছে। নিজেদের পরাজয়ের আশঙ্কায় তফসিল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাম্যবাদী দলের আয়োজনে বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, নির্বাচন শুরু হলো না, তফসিল ঘোষণার পরপরই প্রতিদিন বিএনপি একেকটা অভিযোগ করে আসছে। মাঠে খেলা শুরুই হলো না, আগেই ফাউলের অভিযোগ। এটা জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।
ঐক্যের বিষয়ে হানিফ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের সঙ্গে ঐক্য হতে পারে, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সঙ্গে নয়। বিএনপি ইতিমেধ্যে নিজেদের যুদ্ধাপরাধীদের দল হিসেবে প্রমাণ করেছে, তাদের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ