বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শুটিংয়ে মমর পিস্তলে মাথা ফাটলো মাহফুজের

news-image

স্পোর্টস ডেস্ক : অভিনেত্রী জাকিয়া বারী মম-র হাতে থাকা পিস্তলের আঘাতে মাথা ফেটে গেছে অভিনেতা মাহফুজ আহমেদের। শুক্রবার থাইল্যান্ডে ‘স্যাটারডে নাইট’ নামের একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে ঘটেছে এমন ঘটনা। নাটকটির প্রযোজনা সংস্থা ১৯৫২ এন্টারটেইনমেন্টের পক্ষে সাজু মুনতাসির দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে মাহফুজ আহমেদের এই শুটিং দুর্ঘটনার খবরটি জানান।

এ প্রসঙ্গে সাজু মুনতাসির বলেন, ‘এই দুর্ঘটনার পর পরই মাহফুজ ভাইকে দ্রুত একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসক তাঁকে বিশ্রামে থাকতে বলেছেন।’

এরপর পরই কথা হয় মম-র সঙ্গে। তিনি বলেন, ‘নাটকের দৃশ্যটি ছিল— মাহফুজ ভাইয়ের মাথায় পিস্তল দিয়ে আঘাত করতে হবে। কিন্তু অসাবধানতাবশত সত্যি সত্যি মাথায় আঘাত লেগে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দেখতে পেলাম, মাহফুজ ভাইয়ের কপাল বেয়ে রক্ত পড়তে শুরু করেছে। আমি ঘাবড়ে যাই।’ কথাটি বলেই কাঁদতে শুরু করেন মম।

২০০৬ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন জাকিয়া বারী মম। নয় বছরের অভিনয়জীবনে অনেক নাটক, টেলিছবি এবং বেশ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এই নয় বছরে নাটক কিংবা চলচ্চিত্রের সব শুটিং দেশেই করছেন মম। শুটিংয়ের জন্য কখনো তাঁর দেশের বাইরে যাওয়া হয়নি। কিন্তু এবারই প্রথমবারের মতো দেশের বাইরে কোনো নাটকের শুটিং করছেন মম। ‘স্যাটারডে নাইট’ নামের এই নাটকটির পরিচালক রায়হান খান। নাটকটিতে মাহফুজ আহমেদ ও মম ছাড়া আরও অভিনয় করছেন মেহজাবিন, নিশো, নাঈম প্রমুখ।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘স্যাটারডে নাইট’ নাটকের শুটিং শেষে ১৮ ডিসেম্বর পুরো ইউনিট ঢাকায় ফিরবেন। অবশ্য মেহজাবিন ফিরবেন আগামীকাল সোমবার।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান