,

সাকিব বিবাহ বার্ষিকীতে ম্লান

news-image

স্পোর্টস ডেস্ক : বিপিএলে গতকাল যখন কুমিল্লা ভিক্টোরিয়ানস এর বিরুদ্ধে রংপুর রাইডার্সের হয়ে খেলতে নেমে ছিলেন সাকিব, একটু কি রোমাঞ্চ ছুঁয়ে যায়নি বিশ্বসেরা অলরাউন্ডারকে? মাঠের সবুজ ঘাসে বিচরন করতে করতে বারবার কি মনের কোনে উঁকি দিয়ে যায়নি ১২/১২/২০১২ তারিখটি ? এই তারিখেই যে আমেরিকা প্রবাসী বাঙ্গালি কন্যা শিশিরের সাথে জীবনের ইনিংসে জুটি বেঁধে ছিলেন তিনি।
শুরুটা হয়েছিল ফেসবুকেই। মাঠের ২২ গজের পিচে নিয়মিত ঝড় তোলা সাকিবের মনে ঝড় তুলে ছিল ফেসবুকে দেয়া শিশিরের ছবি। অত:পর শিশিরকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠিয়ে ছিলেন মিস্টার অলরাউন্ডারই। সেখান থেকে পরিচয়, বন্ধুত্ব, অত:পর সাকিবের প্রেমের তরী নোঙ্গর ফেলল শিশিরের বন্দরে ।এরপর একসাথে প্রেমের তরী বাওয়া আর সেই প্রেম থেকে একে অপরের গাঁটছড়ায় বাধা পড়ে ছিলেন ২০১২ এর এই ১২ ডিসেম্বরেই ।
২০১২ এর বিপিএল এর সাথে ২০১৫ এর কি মিল। সেবার এই বিপিএল এর সময়েই প্রকাশ্যে জানা গেল দুজনের সম্পর্কের কথা , তারপর তো বিয়ের তারিখেই ঠিক হয়ে গেল। মার্কিন মুল্লুক থেকে উড়ে এলেন শিশির । বিপিএলে মাঠে ব্যাট করছেন সাকিব, আর গ্যালারীতে তাকেই প্রেরনা দিতে করতালিরত শিশিরের উপস্থিতি তখন টক অব দ্যা কান্ট্রি। দেশের ক্রিকেটের অন্যতম বড় তারকার বিয়ে বলে কথা। সাকিব ভক্তরাতো মজা করেও বলে সেবার বিপিএলে সাকিব যে ম্যান অব দ্যা সিরিজ হয়ে গাড়ী জিতলেন এটা নাকি স্ত্রী ভাগ্য!
বছর ঘুরে আজ যখন আরেকটি ১২ ই ডিসেম্বর ফিরে এল সাকিবের জগতটা বদলে গেছে অনেকটাই । তিনি এক রাজকন্যার পিতাও বটে। কিন্তু বদলে যায়নি একটি জিনিস, তাহল মাঠের পারফরম্যান্সে প্রতিনিয়ত নিজেকে ছাড়িয়ে যাওয়ায়ত ক্ষুধাটা । সাকিবের অভিধানে তাই " ফর্মহীন " শব্দটি নেই ।কন্যা কে নিয়ে মা শিশির যখন আমেরিকায় , সাকিব তখন মাঠের ২২ গজে ব্যস্ত দলকে ফাইনালে তোলার চ্যালেঞ্জে। তবে দুজন দুই মেরুতে থাকলেও ১২ ডিসেম্বরের রোমাঞ্চ নিশ্চয়েই ছুঁয়ে গেছে সাকিব-শিশির দুজনকেই ।
তা মাঠে কতোটা রোমাঞ্চ জাগাল সাকিবের পারফরম্যান্স ? ৪ ওভার বল করে ৪২ রান দিয়ে উইকেট পাননি একটিও আর ব্যাটিংয়ে প্রথম বলেই গোল্ডেন ডাক মেরে প্যাভিলিয়নে ফিরেছেন। নিজের দল মাশরাফির কাছেও হেরেছে ৯২ রানে ।এবার বিবাহ বার্ষিকীতে সাকিবের মাঠের পরফরম্যান্স তাহলে হতাশা বয়েই আনল ?
মাশরাফির আউটের পর সাকিবের সেলিব্রেশনের ভঙ্গিই বলে দিচ্ছে এটি শুধুই একটি ম্যাচ নয় তার চেয়েও বড় কিছু ছিল , যেটায় জিততে চেয়েছিলেন তিনি কিন্তু হেরে গেছেন। আগের দুবারের বিপিএলে ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হওয়া সাকিব এবারের বিপিএলে বল হাতে দ্যুতি ছড়ালেও ব্যাট হাতে যেন অনেকটাই নিষ্প্রভ।
সাকিবের ফর্ম নিয়ে চিন্তিত ? ধুরু মশাই জানেন ই তো " ফর্ম ক্ষনস্থায়ী, জাত চিরস্থায়ী "। আপাতত জীবনের ইনিংসে ১২ ই ডিসেম্বরের রোমাঞ্চ ছুয়ে যাক শিশিরে সিক্ত সাকিব কে ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে