,

ইনগোলস্টেডকে হারিয়ে রেকর্ড বায়ার্নের

news-image

স্পোর্টস ডেস্ক : বিরল এক রেকর্ডের খাতায় নাম লেখাল জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শীতকালীন বিরতির আগে টানা পঞ্চমবারের মতো বুন্দেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষে থাকছে পেপ গার্দিওলার শিষ্যরা। যদিও গত সপ্তাহে বরুসিয়া মনশেনগ্ল্যাডব্যাখের কাছে হেরে রেকর্ড নিয়ে একটু শঙ্কা তৈরি হয়েছিল। তবে শনিবার রাতে লিগে প্রথমবারের মতো খেলা ইনগোলস্টেডকে ২-০ গোলে হারিয়ে সেই শঙ্কা উড়িযে দিয়েছে দ্য বাভ্রিয়ান্সরা।

ইনগোলস্টেড শেষ আট ম্যাচের মাত্র দুটিতে হেরেছে। তাতে খেলায় বেশ আত্মবিশ্বাসী ছিল। তবে চ্যাম্পিয়ন বায়ার্নের সুসংগঠিত দলের বিপক্ষে সেই আত্মবিশ্বাস কাজে লাগাতে পারেনি। অবশ্য নিজেদের মাঠেও প্রথমার্ধটা বায়ার্নকে গোলশূন্য রাখতে সক্ষম হয়েছিল অতিথি ইনগোলস্টেড। দলটি প্রথম মিনিটে গোলের সুযোগ তৈরির চেষ্টা করলেও বায়ার্নের গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার তা রুখে দেন। ১৫ মিনিটেই লেভানডোস্কি একটা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি।  

বল নিয়ন্ত্রণে বায়ার্নই এগিয়ে ছিল। তবে গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয়েছে খেলার ৬৫ মিনিট পর্যন্ত। এ সময় রবার্ট লেভানডোস্কি গোল করে গার্দিওলা শিবিরকে এগিয়ে নেন। ৭৫ মিনিটে ফিলিপ লাম ব্যবধান দ্বিগুণ করেন। তাই শেষ পর্যন্ত এই ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।

এই জয়ে ১৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত হয়েছে বায়ার্নের। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। সমান ম্যাচে ইনগোলস্টেড ২০ পয়েন্ট নিয়ে রয়েছে ১১ নম্বরে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ