বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার লালমনিরহাটে যাজকদের হত্যার হুমকি দিল ‘আইএস’

news-image

লালমনিরহাট : জেলার চার্চ অব গড উপাসনালয়ের ফাদার তপন কুমার বর্মণসহ অন্যান্য যাজকদের আইএসের নামে ডাকযোগে চিঠি দিয়ে হত্যার হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ১৬ জন যাজকসহ সহস্রাধিক খ্রিস্টান সম্প্রদায়ের লোক। 

চিঠিতে যাজক তপন কুমার বর্মণকে ২০ ডিসেম্বরের মধ্যে তৃপ্তিসহ যা কিছু খাওয়ার প্রয়োজন তা খেতে বলা হয়েছে এবং তার স্ত্রীর কাছ থেকে বিদায়ও নিতে বলেছেন। সিরিয়ার আইএস কমান্ডার তার মস্তকটি চেয়েছেন বলেও জানানো হয়েছে চিঠিতে।

গত বৃহস্পতিবার চিঠিটি তপন কুমারের উপাসনালয়ে পৌঁছালেও তা প্রকাশ করেনি কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। 

আইএস ‘বাংলাদেশ শাখার কমান্ডার’-এর নামে লেখা ওই চিঠিতে জানা যায়, সিরিয়ার আইএস কমান্ডার তার মস্তকটি চেয়েছেন। যা ২০ ডিসেম্বরের মধ্যে সিরিয়ায় উপহারস্বরুপ পাঠানো হবে। যারা লালমনিরহাট জেলায় খ্রিস্টান ধর্ম প্রচার করে তাদেরও হত্যার নির্দেশ পাওয়া গেছে। খুব দ্রুত তাদেরও হত্যা করা হবে।

এ বিষয়ে শনিবার রাত ১১টার দিকে যাজক তপন কুমার বর্মণ লালমনিরহাট সদর থানায় গিয়ে জিডি করেন। তবে সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই চলে যান তিনি। 

এদিকে এ ঘটনায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জেলায় খ্রিস্টান ধর্মাবলম্বীর ১৬টি মিশনারি, গির্জা ও প্রতিষ্ঠান রয়েছে।  

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এএইচএম মাহফুজার রহমান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান