,

রাস্তায় স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

news-image

গাজীপুর : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকায় স্ত্রীকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে।

নিহত স্ত্রী হালিমা বেগম (৩০) ও স্বামী রায়হান হোসেনের (৩৮) বাড়ি দিনাজপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কারখানা থেকে বাসায় ফেরার পথে হালিমাকে ছুরিকাঘাত করেন রায়হান। এর পর স্ত্রীর মৃত্যু নিশ্চিত জেনে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছেন রায়হান।

জেলার সফিপুরে মাহমুদ ডেনিমস লিমিটেড কারখানার শ্রমিক ছিলেন হালিমা। তাঁর বাড়ি দিনাজপুর সদর উপজেলার হোসেনপুর গ্রামে। রায়হানের বাড়ি একই জেলার নবাবগঞ্জ উপজেলার চিলাপাড়া গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, দুই মাস আগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার চুন্নু মিয়ার বাড়িতে স্বামী-সন্তানদের নিয়ে ভাড়া উঠেছিলেন হালিমা। সেখান থেকে মাহমুদ ডেনিমস কারখানায় চাকরি করতেন। প্রায়ই স্বামী-স্ত্রীর সঙ্গে ঝগড়া হতো। ২০/২৫ দিন আগে রায়হান তাঁর স্ত্রীর সঙ্গে ঝগড়া করে স্ত্রী ও তিন সন্তানকে রেখে দেশের বাড়িতে চলে যান। বৃহস্পতিবার বিকেলে বাসায় ফিরে এলে আবারো দুজনের মধ্যে ঝগড়া হয়।

এরই জের ধরে হালিমা কারখানা থেকে ফেরার পথে রাত ১০টার দিকে মালেক স্পিনিং মিলস রোডে রায়হান তাঁর গতিরোধ করেন। একপর্যায়ে হালিমার পেটে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন তিনি।

স্ত্রীর মৃত্যু নিশ্চিত জেনে রায়হান তাঁর নিজের পেটে ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা এসে দুজনকেই উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব মিয়া জানান, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সফিপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার মো. রিফায়েজ মাহমুদ জানান, রাত ১১টার দিকে দুজনকেই এলাকাবাসী হাসপাতালে নিয়ে আসে। তবে এর আগেই তাঁদের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা