,

সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক সড়ক দুর্ঘটনায় নিহত

news-image

দৈনিক কালেরকণ্ঠের সাবেক উপ সম্পাদক আব্দুল্লাহ-আল ফারুক সড়ক দুর্ঘটনায় (৫০) নিহত হয়েছেন। রোববার দিনগত রাত ১টার দিকে কাকরাইল রাজমনি সিনেমা হল সংলগ্ন রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সাংবাদিকের শ্যালক আখলাক রহমান ডাক্তারের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি জানিয়েছেন। পরিবার সূত্রে জানা যায়, রাতে আনোয়ার হোসেন নামে একজন সিএনজিচালিত অটোরিকশা চালক গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে স্বজনরা তাকে স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাংবাদিক ফারুক পাবনা জেলার সাথিয়া উপজেলার বাসিন্দা। বর্তমানে তিনি মোহাম্মাদপুর তাজমহল রোড, হাউ ৩০/১৯ ব্লক সিতে পরিবার নিয়ে বসবাস করছিলেন। সাংবাদিক আব্দুল্লাহ আল ফারুক কালেরকণ্ঠ, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকায় তিনি দায়িত্ব পালন করেছেন। সবশের্ষ আজকের পত্রিকায় ছিলেন তিনি। আর দু’বছর আগে কালেরকণ্ঠের প্রধান প্রতিবেদক হিসেবে কাজ করেছেন।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর