,

আমেরিকায় ১০ বাংলাদেশি বন্দির অনশন

news-image

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হাতে ধরা পড়া ১০ বাংলাদেশি বন্দি অনশন শুরু করেছেন। চিকিৎসার জন্য এদের জোর করে হাসপাতালে ভর্তি করতে চাইলেও সেটিতে রাজি হচ্ছেন না তারা। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে এবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।

গত শুক্রবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি ফেডারেল কোর্টে এ বিষয়ে একটি পিটিশন দাখিল করা হয়। পিটিশনে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর থেকে ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টারে বন্দি থাকা ১০ বাংলাদেশি অনশন শুরু করেন। 

এরা শুধু পানি খেয়ে বেঁচে আছেন। অসুস্থ হয়ে পড়লেও শুক্রবার থেকে কোনো ধরনের চিকিৎসা নিতে অস্বীকার করছেন তারা। আদালতের নথি থেকে জানা গেছে, বন্দিশালার চিকিৎসকরা জানিয়েছেন, এই ১০ বন্দি তাদের অভিবাসন মামলার ফলাফলের বিষয়ে অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। বাংলাদেশি এই বন্দিদের বয়স ১৯ থেকে ৪৩ বছরের মধ্যে। অনশনের কারণে এদের প্রত্যেকেরই প্রায় ১৪ পাউন্ড করে ওজন কমে গেছে। ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে টেক্সাসের হিডালগো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের সময় এদের আটক করা হয়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর