বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবু হায়দার রনির জন্য জাতীয় দলের পথ খোলা

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাকিব আল হাসানকে টপকে বিপিএল থ্রিতে অনন্য উচ্চতায় দাঁড়িয়ে আবু হায়দার রনি। ১৭ উইকেট নিয়ে সাকিবের সাথে সহাবস্থানেই ছিলেন গত পরশু পর্যন্ত। গতকালই হিসাব-নিকাশ পাল্টে গেল। কোয়ালিফায়ারে রংপুরের বিপক্ষে ৪ উইকেট নিয়ে তার ঝুলিতে এখন ২১ উইকেট। সাথে যোগ হলো ফাইনালে ওঠার প্রাপ্তি। ১৭তেই রইলেন সাকিব। বিপিএলে এমন পারফরম্যান্স করার পর জাতীয় দলে সুযোগ পাওয়া সময়ের ব্যাপার মাত্র। জাতীয় দলের প্রধান নির্বাচক ফারুক আহমেদের কথায়ও যেন সেই সুর। ‘বিপিএলে আবু হায়দার রনির বোলিং পারফরম্যান্স আশাব্যঞ্জক। ভবিষ্যতে রনি বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ কিছু হতে পারে।’

জাতীয় দলের সদস্য হওয়া যেকোনো ক্রিকেটারই স্বপ্ন। তেমনটি রনির জন্যও প্রযোজ্য। তবে আপাতত বিপিএলকেই গুরুত্ব দিচ্ছেন। আর মাত্র একটি ম্যাচ। সেটিকে ঘিরেই তার সব কল্পনা। আবু হায়দার রনি মনে করছেন, নির্বাচকেরা তাকে যদি যোগ্য মনে করেন সেেে ত্র অবশ্যই জাতীয় দলে সুযোগ দেবেন। জাতীয় দলে সব ক্রিকেটারেরই খেলার স্বপ্ন থাকে। আমিও এর বাইরে নই। কিন্তু এখনই এটি নিয়ে ভাবতে চাই না। আর মাত্র একটি ম্যাচ।

গতকালের ম্যাচটি শুধু কুমিল্লা-রংপুরের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। ছিল সাকিব -মাশরাফির অধিনায়কত্বের লড়াই। ছিল সাকিব-রনির সর্বোচ্চ উইকেট শিকারের লড়াই। কে কাকে উড়িয়ে ফাইনাল খেলবে। শেষ পর্যন্ত যুদ্ধে জিতল কুমিল্লা, মাশরাফি ও রনি। সাকিবকে টপকে বিপিএল তৃতীয় আসরের সর্বোচ্চ উইকেট শিকারি এখন রনি। ১১ ম্যাচে ২১ উইকেট।
সিমন্সকে ইয়র্কারের ফাঁদে ফেলে ড্রেসিংরুমের দিকে দৌড় দিলেন আবু হায়দার রনি। চেনা ভঙ্গিমায় ড্রেসিংরুমের সামনেই উইকেট প্রাপ্তির উদযাপন করলেন। সিমন্সকে আউট করা বলটিকে চলতি আসরের সবচেয়ে ভালো বল বলে আখ্যায়িত করেছে ক্রিকইনফো। রংপুরের বিপে ৩ ওভার বল করে নিলেন ৪ উইকেট।

সাকিবকে টপকে সর্বোচ্চ উইকেট দখলের শীর্ষস্থানে উঠে এলেন। তার বোলিংয়েই ৯১ রানে অলআউট রংপুর রাইডার্স। মজার ব্যাপার হলো ৪ উইকেটের মাঝে ৩টিতেই কারো সাহায্য নেননি বাঁহাতি এই পেসার। অর্থাৎ তিনজনকেই (সিমন্স, পেরেরা ও সানি) বোল্ড করেছেন। আর সৌম্যর উইকেটটিতে শুভাগত ক্যাচ ধরে সাহায্য করেন।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে