,

মোদী যা খুশি বলুন: সোনিয়া

news-image

কংগ্রেস নেতৃত্বকে খোঁচা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বলেছিলেন, কারো কারো খামখেয়ালিপনা ও মর্জিতেও এখন অচল থাকছে সংসদ।  পণ্য পরিসেবা বিল  (জিএসটি) বলে নয়, আসল কথা মানুষের স্বার্থের সঙ্গে জড়িত বিলগুলো পাস হচ্ছে না। রাত পোহাতেই প্রধানমন্ত্রীর সেই কটাক্ষ তাচ্ছিল্যের সঙ্গে উড়িয়ে দিয়ে সোনিয়া গান্ধী বললেন, উনি যা পারেন বলুন।
 
কৌশলগত কারণে কংগ্রেস ঠিক করেছে তারা আর সংসদে ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে সরব হবে না। কিন্তু একই সঙ্গে তারা এটাও স্পষ্ট করে দিয়েছে যে, সোমবার থেকে সংসদে বিক্ষোভের তীব্রতা তারা বাড়াবে বৈ কমাবে না। ছুটির দিনগুলো বাদে এবারের অধিবেশনের আর সাতদিন বাকি। অর্থাৎ চলতি অধিবেশনে কোনো বিল পাস হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
 
জিএসটি নিয়ে চেষ্টা অবশ্য অব্যাহতই রেখেছে সরকার। বিলটি নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনার জন্য সোমবার বৈঠক ডেকেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। কিন্তু ঘরোয়া আলোচনায় কংগ্রেস নেতারা যে মনোভাব দেখাচ্ছেন তাতে এটা পরিষ্কার যে ন্যাশনাল হেরাল্ড বিতর্কের পর এখন জিএসটি বিল নিয়ে আর কোনো আপসে রাজি নন তারা। জিএসটির সর্বোচ্চ হার ১৮% এ বেঁধে দেয়ার শর্ত না মানলে তারা বিলে সম্মতি দেবেন না।
 
কংগ্রেসের কৌশল নির্ধারণের বৈঠকে শনিবার সকালে সিদ্ধান্ত হয়েছে, সংসদে তারা ন্যাশনাল হেরাল্ড মামলা নিয়ে সরব হবে না। এই মামলায় সোনিয়া ও রাহুলসহ কংগ্রেসের ছয়জন নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। —আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর