বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ জিনিসে বিশ্বাস ডোনাল্ড ট্রাম্পের

news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রার্থী। এই দল থেকে নমিনেশন পাওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি। আগামী বছর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়ে সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রে ও যুক্তরাষ্ট্রের বাইরে আলোচিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার কয়েকটি নীতি ও বিশ্বাস এরকম…

১. ডোনাল্ড ট্রাম্প বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের ওপর ১১ই সেপ্টেম্বরের হামলার পর সেদেশে বসবাসরত আরব-অ্যামেরিকানরা উল্লাস প্রকাশ করেছিলেন। তিনি বলেছেন, টুইন টাওয়ারে দুটি বিমান আঘাত হানার পর নিউ জার্সিতে কয়েক হাজার আরব-অ্যামেরিকান উল্লাসে ফেটে পড়েন।

২. তিনি বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রে মসজিদগুলোর ওপর নজর রাখা প্রয়োজন। তিনি মনে করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত প্রত্যেক মুসলমানের গতিবিধির ওপর চোখ রাখা।

৩. তিনি মনে করেন, ইসলামিক স্টেটের জঙ্গিদের জিজ্ঞাসাবাদের সময় ওয়াটারবোর্ডিং পদ্ধতি ব্যবহার করা উচিত। এই পদ্ধতিতে মুখের ওপর এমনভাবে পানি ঢালা হয় যে ওই ব্যক্তির মনে হবে তাকে পানিতে ডুবিয়ে দেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্বাচিত হলে আই এসকে বোমা মেরে দোজখে পাঠাবেন। তার মতে এবিষয়ে তার চেয়ে বেশি কঠোর আর কেউ হতে পারবে না।

৪. মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মাঝখানে তিনি একটি ‘গ্রেট গ্রেট ওয়াল’ নির্মাণ করতে চান। তিনি বলেছিলেন, মেক্সিকো থেকে যারা অ্যামেরিকায় আসে তারা মূলত অপরাধী। তারা মাদক নিয়ে আসে, অপরাধ নিয়ে আসে, তারা মূলত ধর্ষণকারী।

৫. যুক্তরাষ্ট্রে যে বিপুল সংখ্যক মানুষ (এক কোটি ১০ লাখ) অবৈধভাবে বসবাস করছেন তাদেরবেশিরভাগকেই নিজেদের দেশে ফেরত পাঠানো উচিত বলে তিনি মনে করেন। সিরিয়া থেকে যেসব শরণার্থী যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইবেন তাদেরকে তিনি ফেরত পাঠাবেন।

৬. তিনি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি সবচে ভালোভাবে কাজ করতে পারবেন।

৭. যুক্তরাষ্ট্রে গুলির ঘটনা বন্ধ করতে মানসিক স্বাস্থ্যের চিকিৎসায় প্রচুর বিনিয়োগ করা উচিত। তিনি মনে করেন, বন্দুক নিয়ন্ত্রণ করে এই সমস্যার সমাধান করা যাবে না।

৮. জলবায়ু পরিবর্তন হচ্ছে শুধু ‘আবহাওয়ার’ বিষয়। তবে দূষণমুক্ত পানি ও বাতাস খুবই জরুরি।

৯. সাদ্দাম হোসেন এবং মুয়াম্মার গাদ্দাফি যদি এখনও ক্ষমতায় থাকতেন তাহলে এই বিশ্ব আরো অনেক নিরাপদ থাকতো। তিনি মনে করেন ইরাক ও লিবিয়ার অবস্থা ওই দুই নেতার আমলের চেয়ে আরো খারাপ হয়েছে।
এবং

১০. ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে তিনি একজন ‘ভালো মানুষ।’ তার সবশেষ বই ‘ক্রিপল্ড অ্যামেরিকা’ গ্রন্থে তিনি লিখেছেন, “আমি আসলেই একজন ভালো লোক। বিশ্বাস করুন, এনিয়ে আমার গর্ব আছে।” সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান