,

সানিকে নিয়ে তথ্যচিত্র, যা বদলে দেবে আপনার চিন্তা , রাসমেলায় গাইতে এসে নিগৃহীত আকৃতি কক্কর

news-image

সানি লিওন। একসময় কম্পিউটারের হিডেন ফোল্ডারে যিনি শত, হাজার, লক্ষ চোখের মধ্যে একাকী ঠায় দাঁড়িয়ে থাকতেন লুকিয়ে, কেউ দেখে ফেললে কী ভাববে? উন্মুক্ত তিনি ছিলেনই, এখন গোটাটাই খুললাম খুল্লা। বলিউড কানেকশনের পর থেকেই গুগুল সার্চ ইঞ্জিনে সবথেকে বেশি যাদের খোঁজ করেছে নেটিজেনরা (ওয়েব দুনিয়ার বাসিন্দা), তার একটা দীর্ঘ তালিকা করলে প্রথম দশে অবশ্যই থাকবেন সানি।sani

প্রথমে পর্ন স্টার তারপর বলিউডের হার্ট থ্রব। কীভাবে হলো এই অসাধ্য সাধন? তাই এবার দেখা যাবে বড় পর্দায়। তবে এবার বাণিজ্যিক সিনেমা নয়, সানিকে নিয়ে তথ্যচিত্র বানাতে চলেছেন পরিচালক দিলিপ মেহেতা।

এই তথ্যচিত্রে প্রথমেই উঠে আসবে সানির পূর্ব পরিচয়ের নানান অজানা তথ্য। সানি লিওন হওয়ার আগে এই বলিউড তারকার নাম ছিল করণজিৎ কওর বোরা। কানাডার শিখ পরিবারের করণজিৎ কীভাবে সানি হলেন এই সমস্ত বিষয়ও থাকবে তথ্যচিত্রে।

 

 

রাসমেলায় গাইতে এসে নিগৃহীত আকৃতি কক্কর

 
রাসমেলায় গাইতে এসেছিলেন তিনি। কিন্তু গাইতে এসেই নিগৃহীত হলেন বিশিষ্ট গায়িকা আকৃতি কক্কর। বৃহস্পতিবার রাতে কোচবিহারের এমজেএন স্টেডিয়ামের মাঠে গানের অনুষ্ঠান ছিল। অভিযোগ, অনুষ্ঠান শেষে ব্যাক স্টেজে উঠে মদ্যপ অবস্থায় আকৃতি ও তাঁর সঙ্গীদের সঙ্গে অশোভন আচরণ করে কোচবিহার পুরসভার চেয়ারম্যানের ছেলের এক অনুচর।02

গোটা ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তাঁর ফেসবুক পেজে পোস্টও করেছেন আকৃতি। অনুষ্ঠানের উদ্যোক্তা কোচবিহার পুরসভার চেয়ারম্যান রেবা কুণ্ডু। তাঁর ছেলে শুভজিত কুণ্ডুর দিকেও অভিযোগের আঙুল উঠেছে। শুভজিত কোচবিহার পুরসভারই ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা