,

উইন্ডোজ ১০-এর ‘কর্টানা’ আসছে অ্যান্ড্রয়েড ও আইওএসে মাইক্রোসফট

news-image

 'কর্টানা' এখন শুধু উইন্ডোজ ১০এ আবদ্ধ থাকছে না। জনপ্রিয় এ ফিচারটি এবার যুক্ত হতে যাচ্ছে গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস প্লাটফর্মে।

সম্প্রতি মাইক্রোসফট তাদের ব্লগপোস্টে বিষয়টি ঘোষণা করেছে। ব্লগপোস্টটিতে বলা হয়েছে, "আজ আমরা খুবই আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে মাইক্রোসফট কর্টানা এখন অ্যান্ড্রয়েড ও আইওএসে ব্যবহার করা যাবে। ওই দুই মোবাইল অপারেটিং প্লাটফর্ম থেকে ব্যবহারকারীরা এখন উইন্ডোজ ১০-এর স্বাদ গ্রহণ করতে পারবেন।''

নির্মাতা সংস্থাটি দাবি করেছে, ব্যবহারকারীরা ওই দুই প্ল্যাটফর্মেও পিসির মতো করেই কর্টানা ব্যবহার করতে পারবেন। কোনো বিষয়ে তথ্য খুঁজে বের করা, ব্যবহারকারীর প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদি কাজের জন্য পিসির কর্টানা নোটবুকে সকল তথ্য যেমন আবহাওয়া, শখ, ট্যুরিজম ইত্যাদি সংরক্ষিত থাকে। সেই ডেটাগুলি এখন থেকে মোবাইলে সিনক্রোনাইজ করা যাবে। ফলে ভ্রমণের সময়ও পাশে থাকবে কথা বলা কর্টানা। যাকে 'হাই কর্টানা' বলেও সম্বোধন করা যাবে।

সংস্থাটি আরো দাবি করেছে, কর্টানা এখন উইন্ডোজ ৮.১-এর আপগ্রেড ভার্সনেও যুক্ত হয়েছে মাইক্রোসফটের এই 'পারসোনাল অ্যাসিস্ট্যান্ট'। বালিকা কর্টানা এখনও শুধু ইংরেজিই বুঝতে পারে। তবে তাকে পর্যায়ক্রমে আরো ভাষা শেখানো হবে বলে জানিয়েছেন প্রস্তুতকারকরা। যাই হোক এখনই প্লে স্টোর কিংবা অ্যাপল স্টোরে কর্টানাকে খুঁজে লাভ নেই। অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা