,

ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩

news-image

মালয়েশিয়ায় বিস্ময় সৃষ্টি করে এগিয়ে চলছেই বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা। একের পর এক জয় নিয়ে চলমান সুপার মক কাপ ফুটবলের ফাইনালে ওঠে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল। সেমিফাইনালে এএসএন ফিল্ডে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবকে ৩-১ গোলে হারিয়েছে জিহানরা। এর আগে শুক্রবার জিহানের জোড়া গোলে ব্রাজিলের বিখ্যাত ক্লাব করিন্থিয়ান্সের অনূর্ধ্ব-১৩ দলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্লেট সেমিফাইনালে উঠেছিল ক্ষুদে দলটি। 

এ ছাড়াও গত বৃহস্পতিবারও বাংলাদেশ অনূর্ধ্ব-১৩ দল প্লেট রাউন্ডের ম্যাচে জিহানের জোড়া গোলে ৫-০ গোলে হারিয়েছিল দক্ষিণ কোরিয়ার সুওন এস বি উইংগসকে। এর আগে বুধবার জাপানের ক্লাব গাম্বা ওসাকার জুনিয়রদের কাছে ২-০ গোলে হেরেছিল অনূর্ধ্ব-১৩ দল। প্রথম ম্যাচে অবশ্য অনূর্ধ্ব-১৩ দল ২-২ গোলে ড্র করেছিল থাইল্যান্ডের বুরিরাম ইউনাইটেডের বিপক্ষে।

অন্যদিকে মেব্যাংক একাডেমি মাঠে ফিলিপাইনের গ্লোবাল এফসিকে ৩-০ গোলে হারিয়েছে অনূর্ধ্ব-১২ দল। এর আগে তারা কোরিয়ার গিওজে কিম জিঙ উ দলকে ৬-১ গোলে হারানো দলটি মালয়েশিয়ার জিওনসার সঙ্গে গোলশূন্য ড্র করেছিল। প্রথম ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল দক্ষিণ কোরিয়ার সিউল শিনডাপের কাছে। ফলে অনূর্ধ্ব-১৩ দল ফাইনালে উঠলেও গ্রুপ পর্বে ৫ দলের মধ্যে তৃতীয় হওয়ায় প্লেট পর্বে খেলতে হচ্ছে অনূর্ধ্ব-১২ দল। 

এর আগে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর অনূর্ধ্ব-১৩ দলের ম্যানেজার মানস চন্দ্র দাস জানিয়েছেন, আমাদের লক্ষ্য টুর্নামেন্টের প্লেট ট্রফি অর্জন করা। 

২৫ বছর আগে ১৯৯০ সালে ডানা কাপ এবং গোথিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে বিস্ময় সৃষ্টি করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল। দুই আসরে বাংলাদেশের ক্ষুদে ফুটবলাররা ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স এবং স্পেনের বয়সভিত্তিক দলকে হারিয়েছিল। বিদেশের মাটিতে বখতিয়ার-রানা-সেলিম-মাসদুরা উড়িয়েছিলেন লাল-সবুজের পতাকা। আবার তেমনি এক আশা জাগানিয়া মাহেন্দ্রক্ষণের আবহ সৃষ্টি করেছে বাংলাদেশের অনূর্ধ্ব-১৩ দল। আর মাত্র ১টি ম্যাচে জয়ী হতে পারলেই মালয়েশিয়ায় ক্রিকেটের পর আবারও উড়বে লাল-সবুজের পতাকা।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা