,

পহেলা জানুয়ারি থেকেই’ নতুন স্কেলের বেতন হাতে

news-image

পহেলা জানুয়ারি থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন স্কেলে বেতন পাবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।শনিবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “কর্মকর্তা-কর্মচারীরা ডিসেম্বর মাসের বেতন জানুয়ারিতে নতুন কাঠামোতে পাবেন- এটা নিশ্চিত। আইন মন্ত্রণালয় কিছু বিষয়ে আপত্তি জানিয়েছিল। তারা সেটা করতে পারে না। অর্থ্যাৎ পহেলা জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন পাবেন তারা।”সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে সরকারি কর্মচারীদের জন্য গত ৭ সেপ্টেম্বর অষ্টম বেতন কাঠামো অনুমোদন পায় মন্ত্রিসভায়।  এই কাঠামো অনুযায়ী, সরকারি চাকরিজীবীরা মূল বেতন পাবেন ২০১৫ সালের ১ জুলাই থেকে। এক্ষেত্রে ১ জুলাই থেকেই এরিয়ার কার্যকর হবে।“সবকিছু ডিসাইডেড। মন্ত্রিসভায় অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী অনুমোদন দিয়েছেন। আইন মন্ত্রণালয়ের প্রশ্ন তোলার যৌক্তিকতা নেই,” বলেন মুহিত।আনুষঙ্গিক যেসব কাজ বাকি আছে তাও শিগগিরই শেষ করা হবে বলে জানান তিনি।সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে অর্থমন্ত্রী ত্রিপুরার গভর্নর তথাগথ রায়ের সঙ্গে বৈঠক করেন।
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা