,

আখাউড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ আটক ৩

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আজমপুর কোড়াতলি এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।  
আটক ব্যক্তিরা হলেন- কোড়াতলি গ্রামের বাসিন্দা ও মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুর স্ত্রী তাছলিমা আক্তার (২৫), দেলুর বোন মিনারা আক্তার (২৬) ও বাবা মহররম আলী (৬৫)। 
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ২৭ নভেম্বর সকালে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দেলুর বাড়িতে তল্লাশি চালিয়ে ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এছাড়া, মিনারার কাছ থেকে ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।  
  এ ঘটনায় তিন জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে বলে জানান দেওয়ান মোহাম্মদ জিল্লুর। 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা