,

পুলিশ হেফাজত থেকে পালালো হত্যা মামলার আসামি

news-image

নারায়ণগঞ্জ : রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজত থেকে আসামি পালানোর ঘটনার একদিন পর আবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো নারায়ণগঞ্জের ফতুল্লায়। শনিবার সন্ধ্যা সাতটার দিকে রকি হত্যা মামলাপর আসামি কবির হোসেন ফতুল্লা থানা থেকে পালিয়ে যান।

কবির হোসেন ফতুল্লার দেওভোগ দেওভোগ নুর মসজিদ এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তিনি পশ্চিম দেওভোগ এলাকার রাকিবুল হাসান রকি হত্যাকাণ্ডের ১৭ জন আসামির অন্যতম।

মাদক ব্যবসায় বাধা দেয়া ও মাদকবিরোধী কমিটি গঠন করায় ২০১৪ সালের ২১ মার্চ রাতে রকিকে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ২৩ দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে রাসেল মিয়া নামের এক যুবক ১৬৪ ধারার জবানবন্দিতে আদালতকে ১৭ জনের নাম জানান।

ফতুল্লা থানার এএসপি শরীফুল হাসান ঢাকাটাইমসকে জানান, শনিবার রাত ৭টার দিকে আসামি কবিরকে এসআই নাহিদের রুমে নেয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। ভুলবশত হাজতের লক না লাগানোয় তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।

তিনি জানান, আদালত থেকে গত বৃহস্পতিবার কবিরকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছিল। তাকে পুনরায় গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

প্রসঙ্গত, গতকাল শুক্রবার রাজধানীর পল্লবী থানা থেকে রিমান্ডের আসামি আতিকুর রহমান সূর্য পালিয়ে যান। এ ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে