,

মুস্তাফিজকে চিনলেন গেইলও

news-image

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয় ওভারেই মিরপুরে ঝড় নেমে এল। ক্রিস গেইলের রূপ ধরে আসা সে ঝড়ে উড়ে যাওয়ার দশা ঢাকা ডায়নামাইটসের। মাত্র ১২ বলে চারটি চার আর দুটি ছক্কা হাঁকিয়ে নিজের সেরা ফর্মের ইঙ্গিত দিতে শুরু করেছিলেন এই ক্যারিবিয়ান। কিন্তু ঢাকার অধিনায়ক তুরুপের চালটি ছাড়লেন সময়মতো। মুস্তাফিজুর রহমানের বলে বোকা বনে হতাশা নিয়েই ফিরতে হলো গেইলকে।

এবারের বিপিএলের সেরা লড়াইটি হলো আজ। প্রতিযোগিতা শুরুর পর থেকেই যে লড়াইয়ের অপেক্ষায় ছিল সবাই, সেটির দেখা মিলল এলিমেনটরে এসে। ক্রিকেট বিশ্বকে চমকে দেওয়া মুস্তাফিজের বলে ব্যাট করছেন টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান, এই একটি দৃশ্যের জন্যই বিপিএলে নজর রাখতে হতো। মজার ব্যাপার হলো সে লড়াই টিকল মাত্র এক বল! মুস্তাফিজের প্রথম বলের মোকাবিলা করতে গিয়েই আউট গেইল! মুস্তাফিজ ১, গেইল ০।
চাইলে কুমার সাঙ্গাকারাকে দোষারোপ করতেই পারেন। একদিকে গেইল ঝড় তুলে যাচ্ছেন , অন্যদিকে সাব্বির রহমান। তারপরও মুস্তাফিজকে মাত্র এক ওভার বল করিয়েই সরিয়ে দিলেন বোলিং থেকে। ওই ওভারটিও সাব্বির একাই খেলায় মুস্তাফিজ-গেইলের লড়াইটি দেখা হলো না। সেই সুযোগ মিলল বরিশালের ইনিংসের দশম ওভারে। মুস্তাফিজের দ্বিতীয় বলে এক রান নিয়ে নিলেন সাব্বির। তৃতীয় বলেই সেই চূড়ান্ত মুহূর্ত, ব্যাটিংয়ে গেইল, বল হাতে মুস্তাফিজ। মুস্তাফিজও সুযোগটি কাজে লাগালেন, প্রথম বলেই সেই বিখ্যাত স্লোয়ার। সুরেশ রায়নাকে হতভম্ব করে দেওয়া সেই বলের কথা মনে আছে তো, ঠিক সেই বলটি যেন! গেইলকে কৃতিত্ব দিতে হচ্ছে, রায়নার মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলেন না। আউট হয়েছেন বুঝতে পেরেই ড্রেসিং রুমের পথ ধরলেন। বহু আকাঙ্ক্ষিত লড়াইয়ের ব্যাপ্তিটা শেষ হলো এক মুহূর্তেই।
গেইলকে ফিরিয়ে দেওয়ার পর শেষ ওভারের আগে আর বোলিংয়েই আনা হলো না মুস্তাফিজকে। দরকার নেই তো, যা করার এক বলেই তো করে ফেলেছেন এই বাঁহাতি পেসার। গেইলকেও বুঝিয়ে দিয়েছেন মুস্তাফিজ কে!

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা