মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৮১ নারীর রূপের হাট

news-image

এখন শুধু দিন গণনার পালা। আর হাতেগোনা ১১টি দিন পরেই যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসছে সুন্দরীদের সবচেয়ে বড় প্রতিযোগিতার আয়োজন মিস ইউনিভার্স। বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাছাই করা মোট ৮১ সেরা সুন্দরী এখানকার প্রতিযোগিতায় নিজের রূপ, গুণ, সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন। তাদের মাঝে একজনের মাথায় উঠবে মিস ইউনিভার্সের কোটি টাকার টায়রা। আলোর ঝলকানিতে মেতে উঠবে লাস ভেগাসের প্লানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো। বিশ্বের কোটি কোটি দর্শক টিভির পর্দায় অবলোকন করবেন সাড়া জাগানো এ প্রতিযোগিতা। আগামী ২০শে ডিসেম্বর এ প্রতিযোগিতাকে সামনে রেখে এরই মধ্যে লাস ভেগাসে জড়ো হয়েছেন বিশ্বের রূপ বিকিরণকারী যুবতী, তরুণীরা। তাদের পরণে মেঝে দিয়ে গড়িয়ে যাওয়া গাউন, পায়ে উঁচু জুতো। এরই মধ্যে এই ৮১ নারীর গ্রুপ ছবি তোলা হয়েছে একটি চার তারকা হোটেলে। তার সঙ্গে যোগ দিয়েছেন গত বছরের মিস ইউনিভার্স কলম্বিয়ার পলিনা ভেগা। এর মধ্যে পেরুর মিস স্পোয়া সমবেত লোকজনের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে মারেন। এ সময় তিনি যে পোশাক পরেছেন তার ওপরের দিকের অনেকটা অংশ ফাঁকা। সেখান দিয়ে শরীরের বেশির ভাগ অংশ দেখা যায়। এ প্রতিযোগিতা আয়োজন হয়ে আসছে ৬৩ বছর ধরে। এতে দ্বিতীয়বারের মতো গত বছর মিস ইউনিভার্স হয়েছেন কলম্বিয়ার প্রতিযোগী। তিনি পলিনা ভেগা। তিনি বিজয়ী হওয়ার পর গত বছর তার দেশের মানুষ আনন্দে রাস্তায় বেরিয়ে আসেন। তারা নেচে-গেয়ে অভিবাদন জানান ভেগাকে। আনন্দ উদযাপন করতে দেশটির প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোজ এক দিনের জাতীয় ছুটি ঘোষণা করেন। এবার কে হবেন মিস ইউনিভার্স? এ প্রশ্নের উত্তর মিলবে ২০শে ডিসেম্বর। তার আগে প্রতিজন প্রতিযোগীই এ খেতাব জেতার স্বপ্ন দেখার অধিকার ও যোগ্যতা রাখেন।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী