,

পবিত্র ঈদে মিলাদুন্নবী ২৫শে ডিসেম্বর

news-image

আজ সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হচ্ছে। সে হিসেবে ২৫শে ডিসেম্বর ১২ই রবিউল আউয়াল শুক্রবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হবে। শনিবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব চৌধুরী মো. বাবুল হাসান। সভায় ধর্ম সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে ১৪৩৭ হিজরির রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রোববার সফর মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। সোমবার থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। ২৫শে ডিসেম্বর (১২ই রবিউল আউয়াল) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নব্ ীউদযাপিত হবে। মুসলিম সমাজে ১২ই রবিউল আউয়াল মহানবী হয়রত মুহম্মদ (স.) এর জন্ম ও মৃত্যু (ওফাত) দিবস হিসেবে পালন করা হয়। ঈদে মিলাদুন্নবীর দিন সাধারণ ছুটি। যদিও ২৫শে ডিসেম্বর বড় দিনের ছুটি। এছাড়া ওইদিন শুক্রবার হওয়ায় সাপ্তাহিক ছুটির দিন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ