,

নতুন রুপে তিশা, মৌমিতা’র নতুন ‘ফেরারী’

news-image

ছোট পর্দার বড় তারকা তিশা সম্প্রতি কাজ শেষ করেছেন ‘অস্তিত্ব’ ছবির কাজ। বৃহস্পতিবার রাতে ইউটিউবে প্রকাশিত হয়েছে এ ছবির ট্রেলার। নতুন এই ছবিতে দেখা গেছে একেবারেই নতুন এক তিশাকে। ‘অস্তিত্ব’ ছবির ট্রেলার প্রকাশিত হওয়ার পর থেকে পরিচিতজন কাছ থেকে প্রশংসা পাচ্ছেন বলেও জানান তিশা। প্রথম আলোর সঙ্গে আলাপে আজ শনিবার সকালে তেমনটাই জানালেন তিনি।

তিশা বলেন, এটা ঠিক যে ‘‘অস্তিত্ব’’ ছবিতে আমাকে সবাই একেবারে নতুন রূপে দেখতে পাবেন। ট্রেলার প্রকাশিত হওয়ার পর তা অনেকে কিছুটা হলেও অনুমান করতে পেরেছেন।’ ‘অস্তিত্ব’ ছবির একটি আইটেম গানেও নেচেছেন তিশা। সিনেমায় এই ধরনের অভিজ্ঞতা তিশার জন্য একেবারেই নতুন।

তিশা বলেন, ‘ছোটবেলা থেকে আমি নাচ ও গানের সঙ্গে যুক্ত। সে হিসেবে আমাকে সবাই নাচের শিল্পী ও গানের শিল্পী হিসেবেও চেনেন। কিন্তু অনেক দিন আমি গান ও নাচ নিয়ে দর্শকের সামনে আসিনি। এ ছাড়া, আমার চর্চাও খুব একটা ছিল না। এই ছবির গানের সঙ্গে নাচতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে। অনেকবার টেক দিতে হয়েছে। ফাইনালি সবার সহযোগিতায় তা সবার ভালো লেগেছে। পরিচিতজনদের সবাই দেখে খুবই প্রশংসা করেছেন। উৎসাহ দিচ্ছেন। আমিও অনুপ্রাণিত হচ্ছি।

টিভি নাটকের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিশা। ‘অস্তিত্ব’ ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। খুব শিগগিরই সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে এ ছবিটি। ‘অস্তিত্ব’ ছবিতে তিশা অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। এ ছাড়া, এই ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন সুব্রত, সুজাতা, জোভান, সৌমি, বাদল, ডন প্রমুখ।

 

 

 মৌমিতা’র নতুন ‘ফেরারী’


একদিন পরেই হানিফ মাহমুদের পরিচালিত চলচ্চিত্র ফেরারী-এর মহরত অনুষ্ঠান। এ উপলক্ষে বিএফডিতে সিনেমাটির নায়ক-নায়িকার নাম দিয়ে ব্যানার টাঙানো হয়েছে। এমনকি মহরতের জন্য অতিথিদের আমন্ত্রণও করা হয়েছে। সব কিছু ঠিক থাকলেও এখনও সিনেমার নায়িকাকে চুক্তিবদ্ধ করানো হয়নি। তবে দুএক দিনের মধ্যেই সিনেমাটিতে নায়িকাকে চুক্তিবদ্ধ করানো হবে বলে জানা গেছে।

MOU32-400x275

জানা গেছে, সিনেমাটিতে মূখ্য ভূমিকায় অভিনয় করবেন গ্ল্যামার-কন্যা চিত্রনায়িকা মৌমিতা মৌ। তার বিপরীতে থাকছেন নবাগত রবিন। এ নায়িকা জানিয়েছেন ছবিটিতে অভিনয় করার জন্য পরিচালকের সঙ্গে কথা হয়েছে তার। তবে এখনও তাদের মধ্যে কোনো চুক্তি হয়নি। এ প্রসঙ্গে মৌমিতা মৌ জানান, ‘ফেরারী সিনেমাটিতে কাজের জন্য কথা হয়েছে অনেক আগে থেকেই। সিনেমাটির গল্পও চমৎকার।

 

তাই সিনেমাটিতে কাজ করতে পাকা কথা দিয়েছি। দু-এক দিনের মধ্যেই ছবিটির জন্য চুক্তি করব।’  শনিবার ১২ ডিসেম্বর বিএফডিসির জহির রায়হান ভিআইপি মিলণায়তনে সন্ধ্যায় এর মহরত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আরিফ খান জয় (এমপি) মাননীয় উপমন্ত্রী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনা করছেন ডনি প্রডাকশন্স। চিত্রনায়িকা মৌমিতা মৌ অভিনীত ছবি গুলো, কালাম কায়সার পরিচালিত তোমার আছি তোমারই থাকব, রাজু চৌধুরী পরিচালিত তুই শুধু আমার, মাটির পরী, একমুঠো স্বপ্ন, ‘আরো ভালোবাসবো তোমায়’, ‘হৃদয়ের কথা’।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা