,

কুনিও হত্যায় আরেক জেএমবির কমান্ডার গ্রেপ্তার

news-image

রংপুর : জাপানি নাগরিক হোশি কুনিও এবং মাজারের খাদেম হত্যায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আরেক কমান্ডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরের পীরগাছা উপজেলার পর্শুয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন কুনিও হত্যা মামলার তদন্ত ও কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম।

গ্রেপ্তারকৃত কমান্ডারের নাম খয়বর হোসেন (৩৪)। তিনি জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানার সহযোগী।

মামলার তদন্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম বাংলামেইলকে বলেন, গ্রেপ্তার হওয়া খয়বার হোসেন পীরগাছার পশ্চিম সুন্দর খুটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। পাশাপাশি জেএমবির পীরগাছা ইউনিটের কমান্ডার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্বপালন করে আসছেন।

ওসি জাহিদুল ইসলাম আরো বলেন, ‘জেএমবির পীরগাছা ও কাউনিয়া অঞ্চলের কমান্ডার মাসুদ রানাকে গত ৩ ডিসেম্বর পীরগাছার পর্শুয়া টাঙ্গাইলপাড়ায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

মাসুদ রানা জবানবন্দিতে গত ৩ অক্টোবর জাপানি নাগরিক হোশি কুনিও, ১০ নভেম্বর মাজারের খাদেম রহমত আলীকে হত্যা এবং গত ৮ নভেম্বর বাহাই সম্প্রদায়ের নেতা রুহুল আমিনকে গুলি করে হত্যার চেষ্টায় জড়িত থাকার কথা স্বীকার করেন।’

এছাড়া পীরগাছা ও কাউনিয়ায় তার বেশ কয়েকজন সহযোগী সক্রিয় আছেন বলেও মাসুদ রানা আদালতে স্বীকার করেন বলে জানান তদন্ত কর্মকর্তা।

ওসি জাহিদুল বলেন, ‘রানার দেয়া তথ্য অনুযায়ী জেএমবির পীরগাছা ইউনিট কমান্ডার খয়বর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তদন্তের স্বার্থে আমরা বিষয়টি প্রকাশ করিনি।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ